ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

যে কারণে হত্যা করা হলো স্কুলছাত্রী ফাতেমাকে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০২:১২ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • / 245

ডানে স্কুলছাত্রী ফাতেমা, বামে খুনী মিলন

দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর দক্ষিণ বনশ্রীতে ফাতেমা আক্তার নামে এক স্কুল ছাত্রীকে গলা কেটে হত্যার ঘটনায় মিলন মল্লিক নামে এক রেস্তোরাঁ কর্মীকে গ্রেফতারের পর চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। সেই ছাত্রীর সঙ্গে মিলনের প্রেম ছিল। সেদিন মেয়েটির বাবা বাড়িতে ছিল না। বাসায় ঢুকে মিলন তাকে তার সঙ্গে পালিয়ে যেতে বলে। কিন্তু সেই মেয়ে রাজি হয়নি। ফলে তাকে সেখানে এক পর্যায়ে গলাকেটে হত্যা করে মিলন। 

গ্রেফতারের পর র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন স্বীকারোক্তি দিয়েছেন মিলন।

এর আগে সোমবার (১২ জানুয়ারি) ভোরে তাকে বাগেরহাট সদর থানার বড় সিংগা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

মিলন র‌্যাবের কাছে দাবি করেছে, ভুক্তভোগী ফাতেমার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। বিভিন্ন আকার ইঙ্গিতে তাদের সেই প্রেম চলতো। হত্যার আগে ফাতেমা তাকে কথা দিয়েছিল তার পরিবার গ্রামে গেলে তারা পালিয়ে যাবেন। কথা মতো সেদিন সেই বাসায় হাজির হয় মিলন। তাকে তার সঙ্গে যেতে বলে। কিন্তু ফাতেমা রাজি হয়নি। সেই সময় ফাতেমা তাকে কটাক্ষ করে জানিয়েছিল, মিলন তার বাবার রেস্তোরাঁর কর্মচারী আর সে মালিকের মেয়ে। তাই সে তার সঙ্গে পালিয়ে যাবেন না। ফলে ক্ষুব্ধ হয়ে মিলন তাকে গলা কেটে হত্যা করেন। পরে পালিয়ে যান বাগেরহাট জেলার বড় সিংগা এলাকায়। গা ঢাকা দেন। কিন্তু তাতেও রক্ষা হয়নি তার।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে দক্ষিণ বনশ্রীর এল ব্লকের ‘প্রীতম ভিলা’ থেকে ওই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় রামপুরা থানায় একটি মামলা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

যে কারণে হত্যা করা হলো স্কুলছাত্রী ফাতেমাকে

আপডেট সময় : ১০:০২:১২ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬