ঢাকা ০৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo প্রত্যেক উপজেলায় সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ বরাদ্দ   Logo হরমুজ এড়িয়ে সৌদি থেকে তেল নিয়ে চট্টগ্রাম আসছে জাহাজ Logo জ্বালানি সাশ্রয়ে বুধ-বৃহস্পতিবার হাইকোর্টের বিচারকাজ চলবে ভার্চুয়ালি Logo এনসিপিতে যোগদানের হিড়িক Logo ৫ দফা দাবী সহ শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে জাতীয় শিক্ষক ফোরামের মানববন্ধন কর্মসূচি Logo পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বাড়াবে বাংলাদেশ Logo পাম্প থেকে তেল নিতে অগ্রাধিকার চায় পুলিশ Logo খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পদক নিলেন জাইমা রহমান Logo ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর-এর মমতাময়ী মায়ের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo যুবকদের কর্মসংস্থান তৈরির লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করছে সরকার

ক্যাম্পাসে ইয়াবা সেবনকালে ২ জন শিক্ষার্থী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৯:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • / 144
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্যাম্পাসে গোপনে ইয়াবা সেবনকালে ২ জন শিক্ষার্থীকে হাতেনাতে আটক করেছে ঢাকা কলেজের নর্থ হলের হল প্রভোস্ট। রোববার (১১ জানুয়ারি) রাতে এমন ঘটনা ঘটেছে।

আটককৃত শিক্ষার্থীরা হলেন- কলেজের (২১-২২) সেশনের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীরা রাশেদুল ইসলাম ও ২২-২৩ সেশনের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মো. আলী তানজিম।

জানা যায়, উত্তর ছাত্রাবাসের পেছনে গোপনে ২ জনকে ইয়াবা খেতে দেখেন হলের স্টাফরা। এরপর হল প্রভোস্টকে কল দিয়ে ডেকে আনার পর তাদেরকে হাতেনাতে ধরা হয়। পরবর্তীতে ওই শিক্ষার্থীদের পরীক্ষা থাকায় আইডি কার্ড রেখে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা কলেজের উত্তর ছাত্রাবাসের প্রোভোস্ট মো. ইকবাল হোসাইন জানান, ঘটনা সত্য। রাতের বেলা জায়গাটি অন্ধকার থাকে। বিষয়টি নজরে আসার পর আমার স্টাফ সঙ্গে সঙ্গে আমাকে জানায়। আমি একটি অনুষ্ঠানে ছিলাম তখনই সেখান থেকে সরে আসি। পরবর্তীতে প্রয়োজনীয় প্রমাণ পাওয়া যায়। বিষয়টি আমি স্বাভাবিকভাবেই কলেজ সংশ্লিষ্ট ঊর্ধ্বতনদের অবহিত করি। একই সঙ্গে তাদের আইডি কার্ড ও বিভাগসংক্রান্ত তথ্য সংগ্রহ করি।

তিনি আরও জানান, তাদের প্রায় এক ঘণ্টার মতো আটক রাখা হয়েছিল। এরপর জানতে পারি, তাদের পরীক্ষা রয়েছে কাল নয়, পরশু। এক ঘণ্টা পর আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, স্টাফ এবং সহকারী হল সুপারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করি। বিশেষ করে প্রিন্সিপাল স্যারের সঙ্গে কথা বলে কী করা যায়, সে বিষয়ে পরামর্শ নেই। আলোচনা শেষে আমি নিজ দায়িত্বে একটি সিদ্ধান্ত নিই। যেহেতু তাদের পরিচয়পত্র, বিভাগসহ সব তথ্য আমাদের কাছে ছিল, তাই তাদের কোনোভাবে বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ক্যাম্পাসে ইয়াবা সেবনকালে ২ জন শিক্ষার্থী আটক

আপডেট সময় : ১০:০৯:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬