ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জ্বালানি সাশ্রয়ে বুধ-বৃহস্পতিবার হাইকোর্টের বিচারকাজ চলবে ভার্চুয়ালি Logo এনসিপিতে যোগদানের হিড়িক Logo ৫ দফা দাবী সহ শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে জাতীয় শিক্ষক ফোরামের মানববন্ধন কর্মসূচি Logo পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বাড়াবে বাংলাদেশ Logo পাম্প থেকে তেল নিতে অগ্রাধিকার চায় পুলিশ Logo খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পদক নিলেন জাইমা রহমান Logo ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর-এর মমতাময়ী মায়ের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo যুবকদের কর্মসংস্থান তৈরির লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করছে সরকার Logo মাদক ও মানব পাচার নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ বরণ

মেরে লাশ গুম করার হুমকিও দেয়া হয়েছিলো গণমাধ্যমকর্মী শান্তকে, লুটে নেয়া হয় মুল্যবান সবকিছু

নাদিম শেখ আদর
  • আপডেট সময় : ১১:০৫:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • / 247
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মেরে লাশ গুম করার হুমকিও দেয়া হয়েছিলো গণমাধ্যমকর্মী শান্তকে, লুটে নেয়া হয় মুল্যবান সবকিছু ।

নাদিম শেখ আদর
স্টাফ রিপোর্টার ।

রাজধানীর উত্তরায় গত ১৩/০১/২০২৬ ইং তারিখ বিকাল আনুমান ০৫:৩০ ঘটিকার সময় অবৈধ গ্যাস সংযোগের তথ্য সংগ্রহ করে অফিসে যাওয়ার সময় দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক রাকিবুল ইসলাম শান্তর উপর হামলার ঘটনায় উত্তরা পশ্চিম থানায় এজাহার দাখিল করা হয়েছে।

এজাহার সুত্রে জানা যায়, উত্তরা পশ্চিম থানাধীন ১৩ নং সেক্টরস্থ গরীবে নেওয়াজ এভিনিউ জমজম টাওয়ারের পাশে মুসলিম রেস্টুরেন্ট-এ অবৈধ গ্যাস সংযোগের সংবাদ সংগ্রহ বিষয়কে কেন্দ্র করে উক্ত রেস্টুরেন্টের মালিক কর্মচারীরা পরিকল্পিত ভাবে মব সৃষ্টি করে হোটেলের খুন্তি, লোহার রড, চাপাতি ও দেশীয় অস্ত্রশস্ত্র সহকারে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক রাকিবুল ইসলাম শান্ত (৩০)এর উপর বেআইনী জনতাবদ্ধে অতর্কিতভাবে আক্রমণ করে।

হামলার শিকার গনমাধ্যমকর্মী শান্ত

মুসলিম রেস্টুরেন্টের মালিক কর্মচারীর হামলায় শান্ত গুরুতর আহত হয়ে ৩ দিন ধরে উত্তরা ৬ নং সেক্টর কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। ভুক্তভুগির পরিবার সুত্রে জানা যায়,মাথায় আঘাত ও চোখের রক্তক্ষরণের কারণে শান্তর শারীরিক অবস্থার অবনতি হয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় আহত সাংবাদিক রাকিবুল ইসলাম শান্তর ছোট ভাই মোঃ রাহাদ ইসলাম পিতা-মোঃ সুরুজ মিয়া, বাদি হয়ে মুসলিম রেস্টুরেন্ট এর মালিক খোকন এবং তার সহযোগীদের নামে গতকাল রাতে উত্তরা পশ্চিম থানায় এজাহার জমা করেছেন।

এজাহার সুত্রে জানা যায়, ১ নং বিবাদী খোকন ফ্যাসিস্ট আওয়ামী যুবলীগের সক্রিয় সদস্য ও অর্থ যোগানদাতা। খোকনের নেতৃত্বে বিবাদীরা হত্যার উদ্দেশ্যে শান্তকে মারতে মারতে সড়কে নিয়ে যায়। তারা শান্তর মাথায়, চোখমুখ ও পিঠে কোমড়ে আঘাত করে এবং গুরুতর রক্তাক্ত জখম করে।

বেহুঁশ অবস্থায় হাসপাতালের বিছানায় আহত সাংবাদিক শান্ত

এজাহার সুত্রে আরো জানা যায়, শান্তর কাছে থাকা ক্যামেরা (পিবি-১০০) ভেঙ্গে ক্ষতিসাধন করে। তার ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল এবং বাম হাতের মধ্যমা আঙ্গুল ভেঙ্গে যায়। তার ডান কান দিয়ে প্রচন্ড রক্তক্ষরণ হয়। বিবাদীরা রাকিবুল ইসলাম শান্তর কাছে থাকা ভিভো-ওয়াই-২৯ মোবাইল ফোন মূল্য ২৬,০০০/-টাকা মূল্যের মোবাইল ফোন, একটি হাত ঘড়ি মূল্য ২৩,০০০/-টাকা মূল্যের ঘড়ি গলায় থাকা ০১ ভরি ওজনের স্বর্ণের চেইন মূল্য ২,০০,০০০/-টাকা মূল্যের স্বর্ণের চেইন সহ তার কাছে থাকা নগদ ৩২,৩০০/-টাকা নিয়ে নেয় এবং বিভিন্ন ধরণের ভয়ভীতি হুমকি প্রদান করে। এজাহারে আরো উল্লেখ করা হয় বিবাদীরা শান্তর কাছ থেকে গোপন ক্যামেরার ডিভাইসহ মেমোরী কার্ড, পেন ড্রাইভ নিয়ে নেয় এবং এই বিষয়ে কোন নিউজ প্রচার করা হলে প্রাণনাশসহ লাশ গুম করার হুমকি প্রদান করে।

শান্তর ছোট ভাই বাদি মোঃ রাহাদ ইসলাম জানান, এজাহার দাখিলের সময় পুলিশ কেইস কাগজসহ ভুক্তভুগির ২টি চিকিৎসাপত্র থানায় জমা দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মেরে লাশ গুম করার হুমকিও দেয়া হয়েছিলো গণমাধ্যমকর্মী শান্তকে, লুটে নেয়া হয় মুল্যবান সবকিছু

আপডেট সময় : ১১:০৫:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬