ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo প্রত্যেক উপজেলায় সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ বরাদ্দ   Logo হরমুজ এড়িয়ে সৌদি থেকে তেল নিয়ে চট্টগ্রাম আসছে জাহাজ Logo জ্বালানি সাশ্রয়ে বুধ-বৃহস্পতিবার হাইকোর্টের বিচারকাজ চলবে ভার্চুয়ালি Logo এনসিপিতে যোগদানের হিড়িক Logo ৫ দফা দাবী সহ শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে জাতীয় শিক্ষক ফোরামের মানববন্ধন কর্মসূচি Logo পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বাড়াবে বাংলাদেশ Logo পাম্প থেকে তেল নিতে অগ্রাধিকার চায় পুলিশ Logo খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পদক নিলেন জাইমা রহমান Logo ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর-এর মমতাময়ী মায়ের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo যুবকদের কর্মসংস্থান তৈরির লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করছে সরকার

সিনেমা ছেড়ে চাকুরিতে যোগ দিলেন সুমি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • / 102

অভিনেত্রী শাহনাজ সুমি

দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অভিনেত্রী শাহনাজ সুমির কাজের সংখ্যা অল্প হলেও নজর কেড়েছেন ব্যস্ত সহকর্মীদের মতোই। সম্প্রতি চাকরিতে যোগ দিয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে নিজেই নিশ্চিত করেছেন অভিনেত্রী।

সংবাদমাধ্যমকে এ নিয়ে বলেন, ‘আমি ব্র্যাকের হেলথ প্রোগ্রামে যোগ দিয়েছি। বাংলাদেশে স্বাস্থ্যবিষয়ক নানা কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত প্রতিষ্ঠানটি। বিগত দিনে নানা দুর্যোগেও ব্র্যাক সাধারণ মানুষের জন্য কাজ করেছে। আমি এমন একটা সেক্টরে যুক্ত হতে পেরে দারুণ খুশি।

চাকরির পাশাপাশি অভিনয়ে সময় দেবেন বলে জানান সুমি। যদিও এরইমধ্যে দুটি সিনেমার কাজ ফিরিয়ে দিয়েছেন বলে জানালেন। তিনি বলেন, ‘পড়াশোনার চাপ থাকায় ছবি করতে পারিনি। দুটি ছবি চূড়ান্ত ছিল। কিন্তু যদি করতে যেতাম তাহলে সেমিস্টার ব্রেক হতো। আমার মনে হয়েছে, পড়াশোনাটা আগে শেষ করি। ছবির প্রস্তাব তো আসবেই। পরেও করা যাবে। নিয়ত ঠিক থাকলে জীবনে সব হয়।’

চাকরির কারণে অভিনয়ে ক্ষতি হবে না বলে মনে করছেন সুমি। কেননা এমনিতেই বছরে দুটি কাজের বেশি করেন না অভিনেত্রী। তার কথায়, ‘আমি কখনো বছরে দুটির বেশি কাজ করিনি। সব কাজ হাতে নিইও না। গত বছর ‘অন্ধকারের গান’ করেছিলাম। তার আগের বছর ‘মোবারকনামা’। এ বছর যদি ভালো কাজের প্রস্তাব পাই তখন শিডিউল মিলিয়ে নেব। ঝামেলা হওয়ার কথা নয়।’

সুমিকে সব শেষ দেখা গেছে ওয়েব কনটেন্ট ‘অন্ধকারের গান’-এ। গেল বছরের শুরুর দিকে মুক্তি পায় এটি। তার সঙ্গে ছিলেন মোশাররফ করিম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সিনেমা ছেড়ে চাকুরিতে যোগ দিলেন সুমি

আপডেট সময় : ০১:০৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬