সংবাদ শিরোনাম ::
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি ঘোষণা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:৩০:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
- / 111
আয়ারল্যান্ড সরকার ২০২৬ সালের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি ঘোষণা করেছে। নির্বাচিত শিক্ষার্থীরা বাংলাদেশি মুদ্রায় বছরে প্রায় ৪০ লাখ টাকা আর্থিক সহায়তা পাবেন।
এই বৃত্তি প্রোগ্রাম ইউরোপীয় ইউনিয়ন এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। স্নাতক, মাস্টার্স ও ডক্টরাল পর্যায়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। বৃত্তিটি বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, মানবিক, সমাজবিজ্ঞান ও কলাসহ বিভিন্ন বিষয়ে খোলা।
আবেদন করা যাবে যেসব বিশ্ববিদ্যালয়ে
ট্রিনিটি কলেজ ডাবলিন, ইউনিভার্সিটি কলেজ ডাবলিন, ইউনিভার্সিটি কলেজ কর্ক, লিমেরিক ইউনিভার্সিটি, মায়নুথ ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি অব আয়ারল্যান্ড; গ্যালওয়ে, ডাবলিন সিটি ইউনিভার্সিটি, টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি ডাবলিন এবং আয়ারল্যান্ডের বিভিন্ন প্রযুক্তি ইনস্টিটিউট।
বৃত্তির সুবিধা
নির্বাচিত শিক্ষার্থীরা বছরে ১৯,০০০ ইউরো স্টাইপেন্ড পাবেন (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭ লাখ ২৮ হাজার টাকা)। এছাড়া বছরে ৫,৭৫০ ইউরো টিউশন ফি ও ৩,২৫০ ইউরো গবেষণাসহায়তা (বাংলাদেশি মুদ্রায় ১২ লাখ ৭৯ হাজার ৮০ টাকা) প্রদান করা হবে।
আবেদনের সময়সীমা
১২ মার্চ ২০২৬। আবেদন করতে হবে অনলাইনে সরকারি স্কলারশিপ পোর্টালের মাধ্যমে।



































