ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঢাকা-৮ এ পরাজয়ের পর নাসির উদ্দীন পাটওয়ারীর সংসদে যাওয়ার সম্ভাবনা Logo নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে (ইসি) Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা Logo বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একই সঙ্গে আজ গণভোট ও নির্বাচন Logo ভোট দিলেন ৫ লাখ ১৫ হাজার প্রবাসী পোস্টাল ব্যালটে Logo ডিজিটালে জামায়াত, রাজপথে দৃশ্যমান বিএনপি: শেষ মুহূর্তের প্রচারণায় ভিন্ন কৌশল Logo বিশ্বের প্রথম ‘জেন-জি প্রভাবিত নির্বাচন Logo নির্বাচন বানচালের অপচেষ্টা প্রতিহতে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত Logo ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের বিষয়টি প্রত্যাহার করছে ইসি Logo চাঁপাইনবাবগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

‘গ্রিনল্যান্ডে মার্কিন পতাকা উড়ানোর’ ছবি পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • / ৫৫৬ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
দখলের হুমকি দিয়ে এবার সামাজিক মাধ্যম ট্রুথ স্যোশালে ‘গ্রিনল্যান্ডে মার্কিন পতাকা উড়ানোর’ একটি ছবি পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর পাঠানো মেসেজের স্ক্রিনশটের পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প আরো কয়েকটি ছবি পোস্ট করেছেন।
ছবিগুলোর একটি মনে হচ্ছে ২০২৫ সালের আগস্টে তোলা একটি ছবির সম্পাদিত সংস্করণ। ওই সময় ইউক্রেন যুদ্ধ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ফোনালাপ উপলক্ষে ইউরোপীয় নেতারা ওয়াশিংটন সফর করেছিলেন।
ট্রুথ সোশ্যাল-এ পোস্ট করা ছবিতে উপস্থাপনা বোর্ডটি বদলে দেওয়া হয়েছে, যেখানে উত্তর আমেরিকা, কানাডা ও গ্রিনল্যান্ডের ওপর মার্কিন পতাকা দেখানো হয়েছে। মূল ছবিতে ইউক্রেন সংঘাতের ফ্রন্টলাইন প্রদর্শিত ছিল।
মূল ছবিটি ২০২৫ সালের আগস্টে ইউরোপীয় নেতাদের ওয়াশিংটন সফরের পর তোলা হয় এবং হোয়াইট হাউসের ফ্লিকার অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছিল।
আজ ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকটি ছবি পোস্ট করেছেন, যা একটি ইলাস্ট্রেশন।
সেখানে দেখা যাচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট গ্রিনল্যান্ডে মার্কিন পতাকা স্থাপন করছেন। তার পাশে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
ইলাস্ট্রেশনের সামনের অংশে একটি সাইনবোর্ডে লেখা রয়েছে: ‘গ্রিনল্যান্ড: মার্কিন ভূখণ্ড, প্রতিষ্ঠা ২০২৬।’
সূত্র : বিবিসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

‘গ্রিনল্যান্ডে মার্কিন পতাকা উড়ানোর’ ছবি পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প

আপডেট সময় : ০৯:০৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬