ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের ‘ট্রোজান ঘোড়া’ হিসেবে কাজ করছে : ড. আহমেদ বিন উসমান আল-তুয়াইজিরি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • / 99
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংযুক্ত আরব আমিরাত দখলদার ইসরায়েলের ‘ট্রোজান ঘোড়া’ বা ষড়যন্ত্রকারী হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেছেন সৌদি আরবের শূরা কাউন্সিলের সাবেক সদস্য ড. আহমেদ বিন উসমান আল-তুয়াইজিরি। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য ও আরব অঞ্চলে ইসরায়েলের প্রভাব বিস্তার এবং অস্থিতিশীল করতে সহায়তা করছে আমিরাত।

সাবেক এ শূরা সদস্য একটি প্রবন্ধে এসব কথা উল্লেখ করেছেন বলে শুক্রবার (২৩ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম মিডেল ইস্ট মনিটর।

গ্রিক পুরাণ অনুযায়ী, প্রায় সাড়ে তিন হাজার বছর আগে প্রাচীন ট্রয় নগরী দখলের উদ্দেশ্যে দীর্ঘ ১০ বছর অবরোধ আরোপ করে রেখেছিল গ্রিক সৈন্যরা। কিন্তু এত সময় ধরেও সফলতা না পাওয়ায় তারা কূটকৌশল বা ষড়যন্ত্র করে। এর অংশ হিসেবে গ্রিকরা বিশাল একটি কাঠের ঘোড়া তৈরি করে এবং এতে কিছু সৈন্য লুকিয়ে রাখে। যা ট্রোজান ঘোড়া হিসেবে পরিচিত।

অপরদিকে বাকি সেনারা জাহাজে করে চলে যাওয়ার ভান ধরে। ট্রয় নগরীর মানুষ কাঠোর ঘোড়াটিকে যুদ্ধের স্মারক মনে করে এটি নগরীর ভেতর নিয়ে আসেন। এরপর কাঠের ঘোড়ার ভেতর থাকা সেনারা বেরিয়ে আসেন এবং ট্রয় নগরীর মানুষ যখন রাতের বেলা ঘুমিয়ে পড়েছিলেন তখন সেটির ভেতর থাকা প্রায় ৩০ জন সেনা প্রধান প্রবেশদ্বার খুলে দেন। এরপর গ্রিকদের বিপুল সেনা ট্রয়ে প্রবেশ করে এটি প্রথমে দখল ও পরে আগুন জ্বালিয়ে ধ্বংস করে দেয়। ট্রোজান ঘোড়াকে ষড়যন্ত্রের প্রতীক হিসেবে দেখা হয়।

ড. আহমেদ বিন উসমান আল-তুয়াইজিরি তার প্রবন্ধে লিখেছেন, সৌদি আরব এবং আরব অঞ্চলের প্রধান শক্তিগুলোকে চ্যালেঞ্জ করার জন্য আমিরাত দখলদার ইসরায়েলের সঙ্গে কাজ করছে।

তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে আমিরাতের সম্পর্ক গড়েছে সৌদির প্রতি শত্রুতা, সৌদির ধর্মীয়, ভূরাজনৈতিক এবং অর্থনৈতিক অবকাঠামোর প্রতি হিংসা থেকে। এছাড়া আমিরাত এ অঞ্চলে প্রভাবশালী দেশও হতে চায়।

তিনি দাবি করেছেন, ইসরায়েলি-আমিরাত সম্পর্ক আরব ও মুসলিম ঐক্যের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত বিশ্বাসঘাতকতা। তিনি বলেন, “আমিরাত নিজেকে ইহুদিবাদের হাতে সমর্পণ করেছে।”

তিনি তার প্রবন্ধে উল্লেখ করেছেন ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের সামরিক বর্বরতায় সরাসরি সহায়তা করেছে আমিরাত। এছাড়া ফিলিস্তিনি প্রতিরক্ষা গোষ্ঠীগুলোর ওপর হামলা চালাতে আমিরাত তাদের লোহিত সাগর ও হর্ন অব আফ্রিকায় থাকা ঘাঁটি ইসরায়েলকে ব্যবহার করতে দিয়েছে বলেও দাবি করেছেন তিনি।

এছাড়া ইয়েমেন, লিবিয়া, সুদান, তিউনিশিয়া, মিসর এবং সোমালিয়াকে অস্থিতিশীল করতে আমিরাত সহায়তা করেছে বলেও অভিযোগ করেছেন সৌদির শূরা কাউন্সিলের সাবেক এ সদস্য।

সূত্র: মিডেল ইস্ট মনিটর

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সীমান্তের কৃষকদের পাশে কৃষি বিভাগ, রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সীমান্তবর্তী এলাকার কৃষকদের কৃষি উৎপাদনে আরও উৎসাহিত করতে বিশেষ কৃষি সহায়তা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি) এর আওতায় পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান, এলজিইডির প্রতিনিধি মোহাম্মদ আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর যৌথ উদ্যোগে বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার ৮০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ১০ কেজি ব্রি জাতের রোপা আমন ধানের বীজ এবং ২৬ কেজি বিভিন্ন ধরনের সার প্রদান করা হয়েছে। কৃষি বিভাগ জানায়, সীমান্ত এলাকায় পাট, আখ ও ভুট্টার মতো অধিক উচ্চতার ফসলের পরিবর্তে ধানসহ অপেক্ষাকৃত কম উচ্চতার ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। সংশ্লিষ্টদের মতে, এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থাপনাও আরও কার্যকর হবে। উপস্থিত কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সহায়তা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে কৃষিকাজে আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের ‘ট্রোজান ঘোড়া’ হিসেবে কাজ করছে : ড. আহমেদ বিন উসমান আল-তুয়াইজিরি

আপডেট সময় : ০৫:১৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬