ঢাকা ০৪:১০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

ক্রিস্টেন স্টুয়ার্টের যুক্তরাষ্ট্র ছাড়ার কারণ জানালেন নিজেই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৬:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • / 112
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রায় দুই যুগ ধরে সাফল্যের সঙ্গে হলিউডে কাজ করছেন ক্রিস্টেন স্টুয়ার্ট। সম্প্রতি এ অভিনেত্রী ঘোষণা দিয়েছেন, শিগগির যুক্তরাষ্ট্র ছাড়বেন তিনি। হলিউডে কাজ তাঁর জন্য কঠিন হয়ে পড়েছে। সে জন্য ইউরোপীয় সিনেমায় নিয়মিত হওয়ার পরিকল্পনা করেছেন স্টুয়ার্ট।

মার্কিন একাধিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, ক্রিস্টেন স্টুয়ার্টের যুক্তরাষ্ট্র ছাড়ার সিদ্ধান্তের নেপথ্যে আছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার প্রতি বিরক্ত হয়েই এ সিদ্ধান্ত নিয়েছেন ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী।

অভিনেত্রী ট্রাম্পের প্রস্তাবিত নীতির কড়া সমালোচনা করেন, বিশেষ করে যুক্তরাষ্ট্রের বাইরে শুটিং হওয়া চলচ্চিত্রের ওপর শুল্ক আরোপের পরিকল্পনা নিয়ে।

সম্প্রতি দ্য টাইমস অব লন্ডনকে দেওয়া এক সাক্ষাৎকারে স্টুয়ার্ট বলেন, ‘ট্রাম্পের শাসনামলে পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে। আমি যুক্তরাষ্ট্রে স্বাধীনভাবে কাজ করতে পারছি না। থাকার জন্য বিকল্প জায়গা তৈরি করতে হবে আমাকে। তবে এত সহজে হাল ছাড়ব না। আমি ইউরোপে সিনেমা করব, তারপর সেগুলো যুক্তরাষ্ট্রের মানুষদেরও দেখাব।’

ক্রিস্টেন স্টুয়ার্টের যুক্তরাষ্ট্র ছাড়ার মন্তব্যের পর নতুন করে আলোচনায় এসেছে-হলিউড তারকাদের একাংশ আদৌ যুক্তরাষ্ট্রে কাজ ও বসবাস চালিয়ে যাবেন কি না। সূত্র: পিপল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ক্রিস্টেন স্টুয়ার্টের যুক্তরাষ্ট্র ছাড়ার কারণ জানালেন নিজেই

আপডেট সময় : ১০:১৬:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬