ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo [আপডেট] রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী দুগ্ধজাতীয় পণ্যের দাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 68
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী দুগ্ধজাতীয় পণ্যের দাম। সবচেয়ে বেশি বেড়েছে ননিছাঁড়া গুড়া দুধ ও মোজারেলার দাম।
চাহিদা ও জোগানকে সামনে রেখে বিশ্ববাজারে দুগ্ধজাতীয় পণ্যের দাম বেড়েছে। গ্লোবাল ডেইরি ট্রেডের (জিডিটি) ফেব্রুয়ারির প্রথম নিলামের তথ্য বলছে, দুগ্ধ জাতীয় পণ্যের দাম ৬ দশমিক ৭ শতাংশ বেড়েছে।
১৭৫ জনের অংশ নেয়া নিলামে ২৪ হাজার ৩৪ টন পণ্য কেনাবেচা হয়েছে। টন প্রতি গড় দাম পড়েছে ৩ হাজার ৮৩০ ডলার। নিলামে নিউজিল্যান্ডের খামার মালিকদের সমবায় প্রতিষ্ঠান ফন্টেরার ননিযুক্ত গুঁড়া দুধের দাম বেড়েছে ৫ দশমিক ৩ শতাংশ। টন প্রতি গড়মূল্য পৌঁছেছে ৩ হাজার ৬১৪ ডলারে।
আর ননিছাড়া গুঁড়া দুধের দাম ১০ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি টনের গড় মূল্য পড়েছে ২ হাজার ৮৭৪ ডলার।
জিডিটি মূল্যসূচকে চলতি সপ্তাহে সবচেয়ে বেশি বেড়েছে মোজারেলার দাম। এটির দাম ১০ দশমিক ৬ শতাংশ বেড়ে টনপ্রতি গড় মূল্য দাঁড়িয়েছে ৩ হাজার ৬৯৪ ডলারে। আর মাখনের দাম ৮ দশমিক ৮ শতাংশ বেড়ে টনপ্রতি দাঁড়িয়েছে ৫ হাজার ৭৭৩ ডলারে।
একই সঙ্গে বেড়েছে বাটার মিল্ক পাউডারের দামও। এটির দাম ৬ দশমিক ৪ শতাংশ বেড়ে টনপ্রতি গড়মূল্য দাঁড়িয়েছে ৩ হাজার ১৪৭ ডলার। অ্যানহাইড্রাস মিল্ক ফ্যাটের দামও ৫ শতাংশ বেড়ে টনপ্রতি দাঁড়িয়েছে ৬ হাজার ৫২৪ ডলারে।
চেডারের দামও ৩ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি টনের দাম হয়েছে ৪ হাজার ৭৭২ ডলারে। আর ল্যাক্টোজের দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে টনপ্রতি বিক্রি হয়েছে ১ হাজার ৪১০ ডলারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী দুগ্ধজাতীয় পণ্যের দাম

আপডেট সময় : ০৮:২৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬