ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

এক্স ইনডেক্স কোম্পানিজ এখন এক্স ইনডেক্স এক্সআইসি নামে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৪:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 54
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাফল্যের দীর্ঘ পাঁচ দশক পেরিয়ে এক নতুন দিগন্তে পা রাখল দেশের অন্যতম শিল্পগোষ্ঠী ‘এক্স ইনডেক্স কোম্পানিজ’। দীর্ঘ পথচলার ঐতিহ্যকে সঙ্গী করে প্রতিষ্ঠানটি এখন থেকে ‘এক্স ইনডেক্স এক্সআইসি’ নামে নতুন ব্র্যান্ড পরিচয়ে কার্যক্রম পরিচালনা করবে।

গত সোমবার রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ‘ভিশন ২০৫০’ সামনে রেখে প্রতিষ্ঠানটির নতুন নাম ও লোগো উন্মোচন করা হয়।

১৯৭৭ সালে প্রতিষ্ঠিত এই গ্রুপটি দীর্ঘ সময় ধরে দেশের শিল্প ও বাণিজ্য খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। নতুন এই রূপান্তরের মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রথাগত ব্যবসার গণ্ডি ছাড়িয়ে উদ্ভাবননির্ভর, আধুনিক ও ভবিষ্যৎমুখী সংগঠনে রূপ নেওয়ার ঘোষণা দিয়েছে।

অনুষ্ঠানে এক্সআইসির চিফ অ্যাডভাইজার ও চেয়ারম্যান এমিরেটাস স্থপতি মো. মাজহারুল কাদের বলেন, ‘এই পুনর্গঠন কেবল নাম বা লোগো পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি আগামী প্রজন্মের জন্য একটি অর্থবহ, দায়িত্বশীল ও টেকসই প্রতিষ্ঠান গড়ে তোলার অঙ্গীকার। বিগত পাঁচ দশকের আস্থা ও ঐতিহ্যের ওপর দাঁড়িয়েই আমরা আগামীর প্রস্তুতি নিচ্ছি।’ অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে এক্সআইসির চিফ অ্যাডভাইজার ও চেয়ারম্যান এমিরেটাস হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়।

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মাহীন মাজহার বলেন, ‘এক্সআইসির নতুন পরিচয় আমাদের কাজের ধরন ও ভবিষ্যৎ দর্শনের প্রতিফলন। উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশের মানুষের জন্য এমন পণ্য ও সেবা নিয়ে আসাই আমাদের লক্ষ্য, যা বাস্তব অর্থে জনজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।’

নতুন ব্র্যান্ড দর্শনে স্বচ্ছতা, সম্মান ও টেকসই প্রবৃদ্ধিকে মূল ভিত্তি হিসেবে ঘোষণা করেছে এক্সআইসি। কোনো সাময়িক ধারা (ট্রেন্ড) অনুসরণ নয়, বরং নিজস্ব উদ্ভাবন ও সক্ষমতার মাধ্যমে বাজারে স্বতন্ত্র অবস্থান তৈরি করতে চায় প্রতিষ্ঠানটি। সফল অতীতকে সঙ্গী করে নতুন এই যাত্রা আগামী প্রজন্মের জন্য একটি শক্তিশালী ও আধুনিক উত্তরাধিকার রেখে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে এক্স ইনডেক্স এক্সআইসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এক্স ইনডেক্স কোম্পানিজ এখন এক্স ইনডেক্স এক্সআইসি নামে

আপডেট সময় : ০৪:৫৪:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬