ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

এশিয়ার কোন দুই দেশে রোজা বৃহস্পতিবার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 63

দেশবর্ন গ্রাফিক্স ।

দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবির মোহাম্মদ
_______

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুর-এ আগামী বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় চাঁদ দেখা না যাওয়ায় জ্যোতির্বিদ্যা ও ধর্মীয় হিসাব-নিকাশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইসলামিক রিলিজিয়াস কাউন্সিলের নির্দেশনা অনুযায়ী দেশটির মুসলমানরা ওই দিন থেকেই রোজা পালন ও তারাবি নামাজ আদায় শুরু করবেন।

অন্য দিকে ব্রুনেই সরকারও জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় দেশটিতে রমজানের চাঁদ দেখা যায়নি। রাষ্ট্রীয় বেতার ও টেলিভিশনে প্রচারিত ঘোষণায় শরিয়াহ হাইকোর্টের বিচারক ইয়াং আরিফ আওয়াং হাজি হাসান বিন হাজি মেতালি জানান, ব্রুনেইতে ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে রোজা শুরু হবে। দেশটির জ্যোতির্বিদ্যা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ঐতিহ্যগত চাঁদ দেখার প্রক্রিয়া অনুসরণ করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এবার রমজানের সূচি নির্ধারণে বিশ্বের বিভিন্ন দেশে প্রচলিত চাঁদ দেখার প্রথা অনুসরণ করা হচ্ছে। জ্যোতির্বিদদের হিসাবে কোথাও ১৮ ফেব্রুয়ারি, আবার কোথাও ১৯ ফেব্রুয়ারি রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দেশভেদে চাঁদ দেখার পার্থক্যের কারণে রোজা শুরুর তারিখেও ভিন্নতা দেখা দিচ্ছে।

এ দিকে অস্ট্রেলিয়া-ও ঘোষণা দিয়েছে যে, বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি থেকে দেশটিতে রমজান শুরু হবে। জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ ও ইসলামি কর্তৃপক্ষের সিদ্ধান্তের ভিত্তিতেই এ ঘোষণা দেওয়া হয়েছে।

অন্য দিকে সংযুক্ত আরব আমিরাত-এ শাবান মাসের শেষ দিনের চাঁদ দেখা গেলেও রমজানের চাঁদ দেখার বিষয়ে চূড়ান্ত ঘোষণা এখনো আসেনি। আনুষ্ঠানিক পর্যবেক্ষণ শেষে রোজা শুরুর তারিখ নিশ্চিত করা হবে বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এশিয়ার কোন দুই দেশে রোজা বৃহস্পতিবার

আপডেট সময় : ০১:১৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬