ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo [আপডেট] রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

মাদ্রাসাছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্বভাবে ধর্ষন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৩:১৩ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • / 110

বখাটে যুবক তামিম মাতুব্বর

দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদারীপুরের রাজৈরে বখাটের প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক মাদ্রাসাছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছে। এই ঘটনায় প্রধান আসামি তামিম মাতুব্বরকে গ্রেপ্তার করে সোমবার (৯ মার্চ) সকালে কারাগারে পাঠিয়েছে পুলিশ। 

মামলা ও পারিবারিক সূত্রে জানা যায়, রাজৈর উপজেলার একটি মহিলা মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্রী (১৫) এই কিশোরী। তাকে একাধিকবার প্রেমের প্রস্তাব দেয় পাশের গোপালগঞ্জ মুকসুদপুরের ছাগলছিড়া গ্রামের বখাটে যুবক তামিম মাতুব্বর। প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠে ওই বখাটে। গত শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে মাদ্রাসায় যাওয়ার পথে ওই ছাত্রীকে জোরপূর্বক ইজিবাইকে তুলে নিয়ে যায় তামিম ও তার সহযোগীরা। এসময় একটি গরুর খামারের ভিতর পরিত্যক্ত ভবনে নিয়ে ধর্ষণ করেন। ধর্ষণের পর ওই ছাত্রীকে মাদ্রাসার সামনের রাস্তায় ফেলে দিয়ে ধর্ষক ও তার সহযোগীরা পালিয়ে যায়। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা।

এই ঘটনায় রোববার রাতে নির্যাতিতার বাবা বাদি হয়ে ৩ জনকে আসামি করে রাজৈর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। ধর্ষক ও তার সহযোগীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে নির্যাতিতার পরিবার। বর্তমান ওই শিক্ষার্থীর মেডিকেল পরীক্ষা শেষে মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শারীরিক অবস্থার উন্নতি হলেও কাটছে না ভয় ও আতঙ্ক।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মামলার প্রধান আসামি তামিম মাতুব্বরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি আসামিদেরও ধরতে চলছে অভিযান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মাদ্রাসাছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্বভাবে ধর্ষন

আপডেট সময় : ০১:৫৩:১৩ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬