ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর-এর মমতাময়ী মায়ের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo যুবকদের কর্মসংস্থান তৈরির লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করছে সরকার Logo মাদক ও মানব পাচার নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ বরণ Logo কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo একাধিক কর্মসূচিতে অংশ নিতে টাঙ্গাইল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo নারী উদ্যোক্তা এবং প্রবাসীদের নিয়ে গুরুত্ব দিচ্ছে সরকার Logo বাংলার যয়যাত্রাএর হরমুজ প্রণালী পার হতে কেন বাধা দিল ইরান Logo রায়ে ‘অসন্তুষ্ট’ শহীদ আবু সাঈদের পরিবার Logo সংরক্ষিত নারী আসনে নির্বাচন ১২ মে

ডান্স নম্বরে পারফর্ম করতে আমার দারুণ লাগে : অভিনেত্রী শ্রাবন্তী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৯:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • / 33
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
দীর্ঘদিন ধরেই বড়পর্দায় নিজের অভিনয় ও নাচ দিয়ে দর্শকদের মন জয় করে আসছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। খুব ছোট বয়সে শিশুশিল্পী হিসেবে অভিনয়জীবন শুরু করা এই অভিনেত্রী পরে নায়িকা হিসেবে একের পর এক সফল ছবি উপহার দিয়েছেন। মূলধারার বাণিজ্যিক ছবির পাশাপাশি ভিন্ন ধারার কাজেও নিজেকে প্রমাণ করেছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি নাচেও বেশ জনপ্রিয় শ্রাবন্তী। প্রথাগত নৃত্যের প্রশিক্ষণ না থাকলেও তার নাচ বহুবার দর্শকদের মুগ্ধ করেছে। সম্প্রতি আবারও আইটেম গানে পারফর্ম করে আলোচনায় এসেছেন তিনি। কিছুদিন আগে মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ‘আবার প্রলয় ২’-এর ‘কলকাতার রসগোল্লা’ গানে দেখা গেছে তাকে। এর আগে ‘ফান্দে পড়িয়া বগা কান্দে রে’ ছবির জনপ্রিয় ‘কোকাকোলা’ গানেও তার পারফরম্যান্স দর্শকদের নজর কেড়েছিল।
নায়িকা হিসেবে সফল ক্যারিয়ার থাকা সত্ত্বেও কেন বারবার আইটেম গানে দেখা যায়, এই প্রশ্নের জবাব দিয়েছেন শ্রাবন্তী। সম্প্রতি আজকাল-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “কেন নয়? আমি মূলধারার বাণিজ্যিক ছবির একজন অভিনেত্রী। আইটেম ডান্স নম্বরে পারফর্ম করতে আমার দারুণ লাগে। এতে নানা ধরনের অভিব্যক্তি দেখানোর সুযোগ থাকে, অন্যরকম সাজে ক্যামেরার সামনে দাঁড়ানো যায়।”
তবে আইটেম গানে নাচার পেছনে আলাদা কোনো পরিকল্পনা নেই বলেও জানান তিনি। তার মতে, একজন অভিনেতা বা অভিনেত্রীর সব ধরনের পারফরম্যান্স করার সক্ষমতা থাকা উচিত। তাই বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের পাশাপাশি আইটেম গানে পারফর্ম করতেও তার কোনো আপত্তি নেই।
কাজের ক্ষেত্রে শিগগিরই নতুন রূপে দেখা যাবে শ্রাবন্তীকে। আসন্ন সিরিজ ‘ঠাকুমার ঝুলি’-তে তিনি অভিনয় করছেন ‘গিরিজাবালা দেবী’ নামের এক বৃদ্ধার চরিত্রে। বিষ্ণুপুরের এই নারী জীবনের নানা দুঃখ-কষ্ট পেরিয়ে বুদ্ধি ও বিচক্ষণতায় একটি রহস্যময় হত্যাকাণ্ডের সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ডান্স নম্বরে পারফর্ম করতে আমার দারুণ লাগে : অভিনেত্রী শ্রাবন্তী

আপডেট সময় : ১১:২৯:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬