ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo প্রত্যেক উপজেলায় সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ বরাদ্দ   Logo হরমুজ এড়িয়ে সৌদি থেকে তেল নিয়ে চট্টগ্রাম আসছে জাহাজ Logo জ্বালানি সাশ্রয়ে বুধ-বৃহস্পতিবার হাইকোর্টের বিচারকাজ চলবে ভার্চুয়ালি Logo এনসিপিতে যোগদানের হিড়িক Logo ৫ দফা দাবী সহ শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে জাতীয় শিক্ষক ফোরামের মানববন্ধন কর্মসূচি Logo পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বাড়াবে বাংলাদেশ Logo পাম্প থেকে তেল নিতে অগ্রাধিকার চায় পুলিশ Logo খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পদক নিলেন জাইমা রহমান Logo ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর-এর মমতাময়ী মায়ের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo যুবকদের কর্মসংস্থান তৈরির লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করছে সরকার

‘আজ তোমাকে ছাড়া ২ বছর,- পূজা চেরি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৫:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • / 38
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
শিশুশিল্পী হয়ে শোবিজে ক্যারিয়ার শুরু করেন বর্তমান সময়ের নায়িকা পূজা চেরি। অভিনয় দিয়ে একে একে কেটে যায় তার ছয়টি বছর। এরই মধ্যে দর্শকদের ডজনখানেক সিনেমা উপহার দিয়েছেন। এবারের ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে পূজা চেরি অভিনীত ‘দম’ সিনেমা।
অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব তিনি। এবার মাকে নিয়ে এক আবেগঘন পোস্ট দিয়েছেন তিনি। পোস্টে  পূজা চেরি লিখেছেন, ‘আজ তোমাকে ছাড়া ২ বছর, মামুনি সময় সত্যিই থেমে থাকে না, কিন্তু কিছু শূন্যতা কখনোই ভরে না।’
মায়ের জন্য এখনো অপেক্ষা করেন উল্লেখ করে তিনি বলেন, ‘এই ২ বছরে অনেক কিছু বদলে গেছে শুধু বদলায়নি তোমার জন্য আমার অপেক্ষা প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে তোমাকে নতুন করে মিস করি। কিছু কষ্ট আছে, যা কাউকে বলা যায় না শুধু মনে মনে তোমার কাছেই বলে যাই।’
‘কারণ তুমি ছাড়া কেউ তো আমাকে ঠিক তোমার মতো বুঝতে পারে না। মামুনি , তুমি চলে যাওয়ার পর বুঝেছি পৃথিবীর সবচেয়ে বড় আশ্রয়টা হারিয়ে ফেলেছি। যে মানুষটা আমার ছোট ছোট সুখে হাসতো, আমার কষ্টে চুপচাপ পাশে থাকতো।’
তার কথায়, ‘সে আজ শুধু স্মৃতির মধ্যে বেঁচে আছে ২ বছর হয়ে গেল, তবুও মনে হয় এই তো সেদিন তুমি ছিলে। আমার পাশে, আমার পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা হয়ে। আজও আকাশের দিকে তাকালে মনে হয়, ওই দূরের কোনো তারায় তুমি আছো।’
শেষে লিখেছেন, ‘আমাকে দেখছো, আমার জন্য দোয়া করছো মামুনি, তুমি যেখানেই থাকো, ভালো থেকো। তোমার ভালোবাসা আর তোমার শেখানো পথেই আমি বেঁচে আছি  ২ বছর হয়ে গেল, কিন্তু তোমাকে হারানোর কষ্টটা আজও প্রথম দিনের মতোই তাজা।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

‘আজ তোমাকে ছাড়া ২ বছর,- পূজা চেরি

আপডেট সময় : ১০:৪৫:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬