ঢাকা ০১:৫২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

সকলের মন জয় করে নেবে এই আইটেম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৬:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • / 80
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চিকেন আর রাইসের মেলবন্ধন যে হতে পারে কতটা মজাদার, তা নতুন করে প্রমাণ করে এই চাটপটা চিকেন রাইস। সুগন্ধি মসলা, তাজা হার্বস এবং নরম মুরগির টুকরো একসাথে মিললে তৈরি হয় এমন এক স্বাদ যা মুখে লেগে থাকে। সহজেই তৈরি করা যায়। পারিবারিক কিংবা বন্ধুবান্ধবের খাবারে সকলের মন জয় করে নেবে এই আইটেম। রইল রেসিপি।

তৈরি পদ্ধতি

একটি বড় বাটিতে পাপরিকা, হলুদ, লবণ, লেবুর রস, আদা-রসুন বাটা মিশিয়ে নিন। মুরগির টুকরোগুলো যোগ করুন। ভালোভাবে মিশিয়ে ৩০ মিনিট ম্যারিনেট হতে দিন।

অন্য একটি বাটিতে দই, মরিচ, ধনে গুঁড়া, চাট মসলা, ব্ল্যাকপেপার, হলুদ, জিরা ও গরম মসলা মিশিয়ে ফেটিয়ে নিন।

একটি ফ্রাই প্যানে তেল গরম করুন। রসুন, আদা ও কাচা মরিচ দিন। মেরিনেট করা মুরগি দিয়ে ঢেকে কম আঁচে ৮-১০ মিনিট রান্না করুন। তারপর হাই ফ্লেমে কিছুক্ষণ ভাজুন যাতে পানি শুকিয়ে যায়।

রান্না করা মুরগিতে ২-৩ টেবিল চামচ দই-মসলার মিশ্রণটি দিন। সাথে পুদিনা ও ধনেপাতা, কাচা মরিচ দিয়ে ঢেকে কম আঁচে ৪-৫ মিনিট রান্না করুন। এরপর মুরগির টুকরোগুলো উল্টে আরও ২-৩ টেবিল চামচ দই যোগ করে ৪-৫ মিনিট রান্না করুন। রান্না শেষে গরম সার্ভ করার জন্য আলাদা রাখুন।

এবার রাইস তৈরির পালা। একটি পাত্রে তেল গরম করুন। পেঁয়াজ ভাজুন হালকা সোনালি হওয়া পর্যন্ত। রসুন, আদা ও কাচা মরিচ দিয়ে ১ মিনিট নেড়ে নিন। এবার দই-মসলার মিশ্রণ, লবণ, ধনিয়া ও পুদিনা পাতা দিয়ে ২ মিনিট রান্না করুন। সেদ্ধ করা ভাত ঢেলে ভালোভাবে মিশিয়ে ঢেকে কম আঁচে ৮-১০ মিনিট স্টিম করুন যাতে ভাত মসলা ভালোভাবে শুষে নেয়।

সবশেষে একটি সার্ভিং ডিসে রাইস দিন। এরপর পেঁয়াজের রিংস, শসা কিউব, রান্না করা চিকেন টুকরো, লেবু স্লাইস এবং ধনিয়া পাতা সাজিয়ে পরিবেশন করুন।

উপকরণ

পাপরিকা ১/২ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১/২ চা-চামচ, লবণ ১ চা-চামচ বা স্বাদ অনুযায়ী, লেবুর রস ২-৩ টেবিল চামচ, আদা-রসুন বাটা ১ টেবিল চামচ, মুরগির টুকরো ৭৫০ গ্রাম, দই ১ কাপ, লাল মরিচ গুঁড়া ১/২ টেবিল চামচ বা স্বাদ অনুযায়ী, ধনে গুঁড়া ১ টেবিল চামচ, চাট মসলা ১/২ টেবিল চামচ, ব্ল্যাকপেপার ১ চা-চামচ, হলুদ গুঁড়া ১/২ চা-চামচ, জিরা (ভেজে পিষে নেওয়া) ১ টেবিল চামচ, গরম মসলা ১ চা-চামচ, তেল ৩ টেবিল চামচ, রসুন কুচি দেড় টেবিল চামচ, আদা কুচি দেড় টেবিল চামচ, কাচা মরিচ ১-২, পুদিনা পাতা ২ টেবিল চামচ এবং ধনেপাতা ২ টেবিল চামচ।

রাইস তৈরির জন্য লাগবে তেল ১/৪ কাপ, পেঁয়াজ কুচি ১টি মাঝারি, রসুন কুচি ১/২ টেবিল চামচ, আদা কুচি ১ টেবিল চামচ, কাচা মরিচ ২টি, লবণ ১ চা চামচ বা স্বাদ অনুযায়ী, ধনেপাতা ২ টেবিল চামচ, পুদিনা পাতা ১-২ টেবিল চামচ এবং রাইস ১/২ কেজি (ধোয়া ও অর্ধেক সিদ্ধ করা)। এছাড়াও লাগবে পেঁয়াজের রিংস, শসা কিউব, লেবুর স্লাইস এবং ধনেপাতা কুচি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সকলের মন জয় করে নেবে এই আইটেম

আপডেট সময় : ০৮:১৬:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬