ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

আল মাদ্রাসাতুল ইসলামিয়া মুহিউচ্ছসুন্নাহ এর শিক্ষা কার্যক্রমের নতুন দিগন্ত উন্মোচন

কামরুল ইসলাম
  • আপডেট সময় : ১২:২৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • / 68

ছবি : কামরুল ইসলাম ।

দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশেষ প্রতিনিধি: কামরুল ইসলাম

ইসলামী শিক্ষার প্রচার ও প্রসারে এক নতুন মাইলফলক স্পর্শ করলো আল মাদ্রাসাতুল ইসলামিয়া মুহিউচ্ছসুন্নাহ। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে মাদ্রাসার অফিসিয়াল হেফজুল কোরআন বিভাগ ও কিতাব বিভাগের পাঠদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। একই সঙ্গে উদ্বোধন করা হয়েছে হেফজ বিভাগের জন্য নবনির্মিত আধুনিক ভবন।

গত বুধবার মাদ্রাসার নিজস্ব প্রাঙ্গণে আয়োজিত এক দোয়া ও আপ্যায়ন অনুষ্ঠানের মাধ্যমে নতুন শিক্ষাবর্ষের ক্লাস কার্যক্রমের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে দেশের বরেণ্য আলেম-ওলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল হেফজুল কোরআন বিভাগের নবনির্মিত ভবনের উদ্বোধন। উপস্থিত অতিথিরা মাদ্রাসার সার্বিক শিক্ষার পরিবেশ, শৃঙ্খলা এবং অবকাঠামোগত উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন।

নতুন উদ্যমে কিতাব বিভাগ ও হেফজ বিভাগের শিক্ষার্থীরা তাদের ইলমি সফর শুরু করেছে। অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ উস্তাদগণের তত্ত্বাবধানে পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা শিক্ষার্থীদের মানসম্মত দ্বীনি শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে মাদ্রাসার উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পরিচালনা কমিটির সভাপতি মাওলানা নুরুল আমিন এবং সাধারণ সম্পাদক, সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী জনাব এনায়েত উল্লাহকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের বক্তব্যে বলেন, “যুগোপযোগী ও মানসম্মত দ্বীনি শিক্ষা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। নতুন ভবন ও বিভাগ চালুর মাধ্যমে শিক্ষার্থীরা আরও সুন্দর ও মনোরম পরিবেশে কোরআন ও সুন্নাহর জ্ঞান অর্জনের সুযোগ পাবে।”

তারা আরও বলেন, “আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমাদের এই পথচলায় যারা কায়িক ও মানসিকভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞ। ইনশাআল্লাহ, এই প্রতিষ্ঠান থেকে আগামী দিনের যোগ্য আলেম ও হাফেজে কোরআন তৈরি হবে।”

ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে জানানো হয়, হেফজ বিভাগে উন্নত তদারকি এবং কিতাব বিভাগে গভীর ইলমি চর্চার লক্ষ্যে বিশেষ পাঠ্যসূচি প্রণয়ন করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের আবাসনের জন্য নতুন ভবনে আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে।

সবশেষে, উপস্থিত ওলামায়ে কেরাম মাদ্রাসার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আল মাদ্রাসাতুল ইসলামিয়া মুহিউচ্ছসুন্নাহ এর শিক্ষা কার্যক্রমের নতুন দিগন্ত উন্মোচন

আপডেট সময় : ১২:২৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬