ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

ভূয়া ফটোকার্ড ছড়ানোর কারনে যা বললেন রাশনা ইমাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • / 210
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে নিয়ে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, সম্প্রতি নিজের নামে ছড়িয়ে পড়া বেশকিছু ফটোকার্ড ও সংবাদ নিয়ে সময় সংবাদে এই মন্তব্য করেন বা বিসিবির অ্যাডহক কমিটির পরিচালক রাশনা ইমাম।

যোগাযোগমাধ্যমে এমন একটি ফটোকার্ড ছড়িয়ে। যেটাকে পুরোপুরি ভিত্তিহীন দাবি করেছেন তিনি। এমন কোনো বক্তব্য দেননি বলে দাবি করেন রাশনা। রাশনা ইমাম জানান, সম্প্রতি তার নামে যে বক্তব্যগুলো প্রচার করা হচ্ছে, সেগুলোর সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। এ প্রসঙ্গে গণমাধ্যমকে তিনি স্পষ্টভাবে বলেন, তার নামে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। এ ধরনের কোনো বক্তব্য তিনি দেননি।

তিনি আরও উল্লেখ করেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এসব ভুয়া তথ্য প্রচার করছে। এতে শুধু তার ব্যক্তিগত সুনামই নয়, বরং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও দেশের ক্রিকেট প্রশাসনের ওপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। কোনো তথ্য প্রচারের আগে যেন তা যাচাই করা হয় এবং তার আনুষ্ঠানিক বক্তব্য ছাড়া অন্য কোনো সূত্র থেকে প্রাপ্ত তথ্য বিশ্বাস না করা হয়, সেই অনুরোধও জানিয়েছেন তিনি।

গত মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবগঠিত ১১ সদস্যের অ্যাডহক কমিটিতে একমাত্র নারী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন ব্যারিস্টার রাশনা ইমাম। পেশাগত জীবনে ব্যারিস্টার রাশনা ইমাম সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী এবং স্বনামধন্য ল’ ফার্ম ‘আখতার ইমাম অ্যান্ড অ্যাসোসিয়েটস’-এর ম্যানেজিং পার্টনার। প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার আখতার ইমামের কন্যা রাশনা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন এবং ২০০২ সালে লন্ডন থেকে ব্যারিস্টারি সম্পন্ন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূয়া ফটোকার্ড ছড়ানোর কারনে যা বললেন রাশনা ইমাম

আপডেট সময় : ০১:৫৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬