ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

বিড়ির আগুনে কুমিল্লার প্লাস্টিক ফ্যাক্টরি পুড়ে ছাই, দগ্ধ ৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৪:৩০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • / 68
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অকটেন ভাগাভাগি থেকে অগ্নিকাণ্ড!

মুহাম্মদ রকিবুল হাসান:

কুমিল্লার বুড়িচংয়ে তুচ্ছ বিরোধ মুহূর্তেই রূপ নিল ভয়াবহ অগ্নিকাণ্ডে। অকটেন ভাগাভাগি নিয়ে টানাহেঁচড়ার এক পর্যায়ে বিড়ির আগুন থেকে ছড়িয়ে পড়ে আগুন, আর তাতেই পুড়ে ছাই হয়ে যায় দুটি প্লাস্টিক ফ্যাক্টরি। আগুনে মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন তিন যুবক, আর চোখের সামনে নিঃস্ব হয়ে পড়েছেন ব্যবসায়ীরা।

ঘটনাটি শনিবার বিকালে বুড়িচং উপজেলার কালাকচুয়া পার্শ্ববর্তী শাহদৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অকটেন ভাগাভাগি নিয়ে কয়েকজনের মধ্যে ধস্তাধস্তির সময় একটি জ্বলন্ত বিড়ির আগুন পাশের প্লাস্টিক কারখানায় লাগে। মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দুটি কারখানার প্রায় ১৫ থেকে ১৭ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

এ ঘটনায় দগ্ধ হয়েছেন স্থানীয় তিনজন— স্থানীয় ওহেদ ভুঁইয়ার ছেলে মো. সোলাইমান (৩২), নজরুল ইসলাম নজা’র ছেলে তানভীর হোসেন (১৯) এবং শরীফ মিয়ার মো. শুভ। তাদের আশঙ্কাজনক অবস্থায় দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য।

কারখানার মালিক বিল্লাল হোসেন ও নজরুল ইসলাম জানান, “আমরা তখন ফ্যাক্টরিতে ঘুমাচ্ছিলাম। হঠাৎ ‘আগুন, আগুন’ চিৎকার শুনে দৌড়ে বের হয়ে কোনোমতে প্রাণে বাঁচি। আমাদের সব শেষ হয়ে গেছে… আমরা এখন পথে বসার উপক্রম।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিড়ির আগুনে কুমিল্লার প্লাস্টিক ফ্যাক্টরি পুড়ে ছাই, দগ্ধ ৩

আপডেট সময় : ০৩:৩৪:৩০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬