ঢাকা ০২:২১ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

বরগুনার বামনায় বিশেষ অভিযানে ইয়াবাসহ ৫ মাদক কারবারি আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • / 37
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনার বামনায় বিশেষ অভিযানে ইয়াবাসহ ৫ মাদক কারবারি আটক

বরগুনার বামনা উপজেলা-য় পুলিশের বিশেষ অভিযানে ১২৫ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৪ হাজার ১০০ টাকাসহ ৫ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) দুপুর ১টার দিকে উপজেলার ৪নং ডৌয়াতলা ইউনিয়নের ডৌয়াতলা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে রামনা ইউনিয়নগামী পাকা সড়কে এ অভিযান পরিচালনা করে বামনা থানা পুলিশ। অভিযানে চিহ্নিত কয়েকজন মাদক কারবারিকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, পাথরঘাটা উপজেলা-র বাদুরতলা গ্রামের মৃত ওহাব আলী মৃধার ছেলে মো. ছগির মৃধা (৫৭)-এর কাছ থেকে ৫৩ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়া উত্তর ডৌয়াতলা গ্রামের মো. ছগির মৃধার ছেলে ফেরদৌস ওরফে শ্রেষ্ঠ (২১)-এর কাছ থেকে ৪০ পিচ, মো. শাহীন শেখের ছেলে মো. তামিম শেখ (২১)-এর কাছ থেকে ১৭ পিচ, গোলাঘাটা গ্রামের মো. জালালের ছেলে মো. জাহিদ হাসান (১৯)-এর কাছ থেকে ১৫ পিচ এবং মঠবাড়িয়া উপজেলা-র উত্তর হলতা গ্রামের সাকু খাঁ’র ছেলে মো. মনির হোসেন (২৪)-এর কাছ থেকে ১ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানে মোট ১২৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৪ হাজার ১০০ টাকা জব্দ করা হয়।
মো. ফারুক হোসেন খান-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অংশ নেন এসআই মো. শহিদুল ইসলাম, এসআই মো. রফিকুল ইসলাম, এসআই মো. শাহরিয়ার নাঈম রোমান, এএসআই মো. সাইফুল ইসলাম, মো. নাসির উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স।
এ বিষয়ে ওসি মো. ফারুক হোসেন খান বলেন,
“বামনা থানাকে মাদকমুক্ত করাই আমাদের অঙ্গীকার। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বরগুনার বামনায় বিশেষ অভিযানে ইয়াবাসহ ৫ মাদক কারবারি আটক

আপডেট সময় : ০৩:৫০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬