ঢাকা ০২:১৬ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

সহকারী হত্যাকাণ্ডের পর যে প্রতিক্রিয়া জানালেন শুভেন্দু অধিকারী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৭:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • / 80
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সহকারী হত্যাকাণ্ডের পর যে প্রতিক্রিয়া জানালেন শুভেন্দু অধিকারী

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যেই উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে নিজের ঘনিষ্ঠ সহযোগী ও ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডকে ‘ঠাণ্ডা মাথার খুন’ বলে অভিহিত করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

বৃহস্পতিবার (৭ মে) সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলে তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক এবং হামলার আগে দুষ্কৃতীরা দীর্ঘ সময় ধরে এলাকাটি পর্যবেক্ষণ বা ‘রেকি’ করেছিল।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, বুধবার (৬ মে) রাত সাড়ে ১০টার দিকে মধ্যমগ্রামের দোলতলা এলাকায় মোটরসাইকেলে করে আসা একদল হামলাকারী চন্দ্রনাথ রথের গাড়ি থামিয়ে কাছ থেকে গুলি চালিয়ে পালিয়ে যায়। এতে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শুভেন্দু অধিকারী জানান, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত তাকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন। তিনি অভিযোগ করেন, হামলার ধরন দেখে মনে হচ্ছে এটি পূর্বপরিকল্পিত। তবে তদন্ত চলমান থাকায় তিনি সরাসরি কোনো সংগঠনের নাম উল্লেখ করেননি।

দলীয় কর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিজেপি আইন নিজের হাতে তুলে নিতে চায় না এবং পুলিশ যেন নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে।

এছাড়া তিনি অভিযোগ করেন, নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীদের ওপর পরিকল্পিত হামলা হচ্ছে। তিনি দাবি করেন, হাসপাতালে অবস্থানকালে বসিরহাটে এক কর্মী গুলিবিদ্ধ হন এবং বরাহনগরে আরেকজন ছুরিকাঘাতের শিকার হন।

ঘটনাটি নিয়ে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির জাতীয় নেতা নীতিন নবীন-এর সঙ্গে কথা বলে বিস্তারিত জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সহকারী হত্যাকাণ্ডের পর যে প্রতিক্রিয়া জানালেন শুভেন্দু অধিকারী

আপডেট সময় : ০৪:৩৭:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬