ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

ব্রাহ্মণবাড়িয়ায় বিএসএফের গুলিতে নিহত ২, আহত অন্তত ২০

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১০:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • / 26
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ায় বিএসএফের গুলিতে নিহত ২, আহত অন্তত ২০

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পাথারিয়াদ্বার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক এইচএসসি পরীক্ষার্থীসহ দুই বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। একই ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন বলেও জানা গেছে।

শুক্রবার (৮ মে) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর বাতানবাড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গোপীনাথপুর শাহ আলম ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী মোরছালিন এবং নবীর হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে কয়েকজন চোরাকারবারি মোরছালিনকে বাড়ি থেকে ডেকে সীমান্ত এলাকায় নিয়ে যায়। একই সময়ে আরও কয়েকজন যুবকের সঙ্গে নবীর হোসেনও সেখানে উপস্থিত ছিলেন। অভিযোগ রয়েছে, তারা কাঁটাতারের কাছাকাছি পৌঁছালে বিএসএফ সদস্যরা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মোরছালিন নিহত হন।

পরিবারের দাবি, গুরুতর আহত অবস্থায় নবীর হোসেনকে ভারতের অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

স্থানীয়দের ভাষ্যমতে, নিহত দুইজনের মরদেহ বর্তমানে ভারতের জিবি হাসপাতালে রয়েছে। এছাড়া গুলিতে আহত আরও কয়েকজনকে কুমিল্লাসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ধজনগর গ্রামের বাসিন্দা রিপন পাঠান জানান, প্রায় ২০ থেকে ২৫ জনের একটি দল সীমান্তের দিকে গেলে এ গুলির ঘটনা ঘটে। তিনি বলেন, মোরছালিন এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল।

অন্যদিকে নবীর হোসেনের ছেলে তপন জানান, সন্ধ্যার পর থেকেই তার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বিভিন্ন মাধ্যমে বাবার মৃত্যুর খবর নিশ্চিত হন তারা।
ঘটনার বিষয়ে চণ্ডীদ্বার বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মো. মুইনুদ্দিন সাংবাদিকদের বলেন, নিহতের তথ্য আমরা পেয়েছি। সীমান্ত পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম জানান, প্রশাসনের পক্ষ থেকে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহে খোঁজখবর নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ব্রাহ্মণবাড়িয়ায় বিএসএফের গুলিতে নিহত ২, আহত অন্তত ২০

আপডেট সময় : ০৭:১০:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬