ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

বামনায় প্রধান শিক্ষকদের সমন্বয় সভা-২০২৬ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৮:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / 61
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইব্রাহিম খলিলুল্লাহ তানভীর : বরগুনা প্রতিনিধি

বরগুনার বামনা উপজেলায় প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে ২০২৬) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, বামনার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ বদর উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার সৈয়দা মরিয়মসহ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা।

সভায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়ন, পাঠদানের গুণগত মান নিশ্চিতকরণ এবং বিদ্যালয় ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ বদর উদ্দিন শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষার্থীদের যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সকল শিক্ষককে আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”
তিনি বিদ্যালয়ের শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন।

সহকারী উপজেলা শিক্ষা অফিসার সৈয়দা মরিয়ম শিক্ষকদের বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম যথাসময়ে সম্পন্ন করার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে অভিভাবকদের সঙ্গে সমন্বয় বাড়ানোর পরামর্শ দেন।

সভায় অংশগ্রহণকারী প্রধান শিক্ষকরা নিজ নিজ বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন এবং শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে বিভিন্ন মতামত প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সীমান্তের কৃষকদের পাশে কৃষি বিভাগ, রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সীমান্তবর্তী এলাকার কৃষকদের কৃষি উৎপাদনে আরও উৎসাহিত করতে বিশেষ কৃষি সহায়তা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি) এর আওতায় পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান, এলজিইডির প্রতিনিধি মোহাম্মদ আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর যৌথ উদ্যোগে বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার ৮০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ১০ কেজি ব্রি জাতের রোপা আমন ধানের বীজ এবং ২৬ কেজি বিভিন্ন ধরনের সার প্রদান করা হয়েছে। কৃষি বিভাগ জানায়, সীমান্ত এলাকায় পাট, আখ ও ভুট্টার মতো অধিক উচ্চতার ফসলের পরিবর্তে ধানসহ অপেক্ষাকৃত কম উচ্চতার ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। সংশ্লিষ্টদের মতে, এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থাপনাও আরও কার্যকর হবে। উপস্থিত কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সহায়তা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে কৃষিকাজে আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বামনায় প্রধান শিক্ষকদের সমন্বয় সভা-২০২৬ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:৫৮:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬