ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

ঢাকা-৪ আসনে ১৯ লাখ টাকার ডাকাতি: অস্ত্রসহ জামায়াতের এমপির ভাগিনা সাব্বির র‍্যাবের হাতে গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • / 87
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা-৪ আসনে ১৯ লাখ টাকার ডাকাতি: অস্ত্রসহ জামায়াতের এমপির ভাগিনা সাব্বির র‍্যাবের হাতে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-৪ আসনের কদমতলী থানা এলাকায় ১৯ লাখ টাকা ডাকাতি এবং কয়েকজনকে কুপিয়ে জখমের অভিযোগে স্থানীয় জামায়াতের সংসদ সদস্য জয়নুল আবেদীনের ভাগিনা আসাদুজ্জামান সাব্বিরকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গত ৬ মে বিকেলে এই সশস্ত্র হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।

মামলার এজাহার ও ভুক্তভোগীদের অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ মে বিকেল ৫টা ১০ মিনিটের দিকে ডিএমপি’র কদমতলী থানাধীন ৫৯ নং ওয়ার্ডের ঢাকা ম্যাচ রেললাইন সংলগ্ন কাঁচা রাস্তার ওপর এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী মো. হাসান তাঁর প্রাইভেটকারে করে যাওয়ার সময় অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে তাঁদের পথ রোধ করে। অভিযোগ রয়েছে, আসামিরা দেশীয় ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় এবং পিস্তল দিয়ে ফাঁকা গুলি করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

হামলাকারীরা ভুক্তভোগীদের গাড়ি থেকে টেনে বের করে এলোপাতাড়ি মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এই হামলায় মো. হাসান, রনি, মোতালেব এবং নয়নসহ অন্তত ৫ থেকে ৭ জন গুরুতর আহত হন। এসময় হামলাকারীরা গাড়িতে থাকা ব্যবসার নগদ ১৯ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী কদমতলী থানায় একটি এজাহার দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। র‍্যাবের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে মূল অভিযুক্ত, জামায়াত দলীয় এমপির ভাগিনা আসাদুজ্জামান সাব্বিরকে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করতে সক্ষম হয়।

এলাকাবাসী ও সাধারণ মানুষের মাঝে এ ঘটনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ও তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্তমানে পুরো বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত চালিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সীমান্তের কৃষকদের পাশে কৃষি বিভাগ, রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সীমান্তবর্তী এলাকার কৃষকদের কৃষি উৎপাদনে আরও উৎসাহিত করতে বিশেষ কৃষি সহায়তা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি) এর আওতায় পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান, এলজিইডির প্রতিনিধি মোহাম্মদ আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর যৌথ উদ্যোগে বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার ৮০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ১০ কেজি ব্রি জাতের রোপা আমন ধানের বীজ এবং ২৬ কেজি বিভিন্ন ধরনের সার প্রদান করা হয়েছে। কৃষি বিভাগ জানায়, সীমান্ত এলাকায় পাট, আখ ও ভুট্টার মতো অধিক উচ্চতার ফসলের পরিবর্তে ধানসহ অপেক্ষাকৃত কম উচ্চতার ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। সংশ্লিষ্টদের মতে, এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থাপনাও আরও কার্যকর হবে। উপস্থিত কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সহায়তা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে কৃষিকাজে আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ঢাকা-৪ আসনে ১৯ লাখ টাকার ডাকাতি: অস্ত্রসহ জামায়াতের এমপির ভাগিনা সাব্বির র‍্যাবের হাতে গ্রেফতার

আপডেট সময় : ০৭:১৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬