সরকারকে সফল করতে ছাত্রদলকে কার্যকর ভূমিকা রাখতে হবে :- আনিসুর রহমান আনিস
- আপডেট সময় : ০১:১৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- / 78
সরকারকে সফল করতে ছাত্রদলকে কার্যকর ভূমিকা রাখতে হবে :- আনিসুর রহমান আনিস
রাজনীতি প্রতিবেদক:- ছাত্রদলের সোনালী অতীত ও জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি আনিসুর রহমান আনিস বলেছেন, সরকারকে সফল করতে ছাত্রদলকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
তিনি আজ ১৩ মে বুধবার ঢাকার বিজয় নগরস্থ কমলকণ্ঠ মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিন এর নবগঠিত কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সংবর্ধনা উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা সভায় এ কথা বলেন।
ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিনের নবগঠিত কমিটির সহ-সভাপতি মোঃ আনিসুর রহমান, মনিরুজ্জামান মুন্না, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ পারভেজ, মনির হোসেন, সহ-সাধারণ সম্পাদক হাইয়ুল ফকির ফাহিম, সুজন, মোঃ রুবেল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে আনিসুর রহমান আনিস বলেন বিএনপি সরকারের সফলতা-ব্যর্থতার অনেকটাই নির্ভর করে ছাত্রদলের কর্মকান্ডের উপর।
সভায় অন্যান্যের মাঝে আরও বক্তব্য রাখেন, জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মোঃ রিপন হোসেন, যুবদল নেতা মৃধা মোঃ তারেক প্রমুখ।










































