ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

মেলায় দোলনা ভেঙে গুরুতর আহত বেশ কয়েকজন, ভেঙ্গে গিয়েছে এক শিশুর হাত

নাদিম শেখ আদর
  • আপডেট সময় : ০১:৫৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • / 131
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার: নাদিম শেখ আদর।

গাজীপুর ধীরাশ্রম গ্রামে মেলায় দোলনা ভেঙে আহত হোন শিশু ও কিশোর কিশোরী ,অল্পের জন্য রক্ষা পেলেন দর্শনার্থীরা ।

স্থানীয় একটি গ্রাম্য মেলায় শিশু ও দর্শনার্থীদের বিনোদনের জন্য স্থাপন করা একটি দোলনা হঠাৎ ভেঙে পড়ে আতঙ্ক সৃষ্টি করেছে জনমনে। ঘটনাটি ঘটার পর মেলায় উপস্থিত লোকজন দ্রুত ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

ছবি : দেশবর্ন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দোলনাটিতে বেশ কিছু শিশু ও কিশোর গুরুতর আহত হোন এবং একটি শিশুর হাত ভেঙে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান দোলনা চলমান অবস্থায় হঠাৎ করে দোলনার মূল কাঠামোর একটি অংশ ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যায়। এতে মেলায় উপস্থিত মানুষের মাঝে চরম ভয় ও বিশৃঙ্খলা দেখা দেয়। তবে সৌভাগ্যবশত বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি বলে  জানিয়েছেন স্থানীয়রা।

ঘটনার পর স্থানীয় জনগণ অভিযোগ করেন, মেলায় স্থাপিত অনেক যান্ত্রিক দোলনায় যথাযথ নিরাপত্তা ব্যবস্থা থাকে না। পুরোনো যন্ত্রপাতি ব্যবহার ও নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবের কারণে এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

উপস্থিত প্রসাশনের দ্বারা তৎক্ষণাৎ এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

মেলার এই অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে দেশবর্ন-কে জানায় দোলনাটি দ্রুত সরিয়ে ফেলা হবে এবং ভবিষ্যতে নিরাপত্তার বিষয়ে আরও সতর্কতা অবলম্বন করা হবে।

স্থানীয় সচেতন মহল বলছে, গত দুই দিন আগেই মেলার পাশেই রেললাইনে দুই শিক্ষার্থী রেল দুর্ঘটনায় নিহত হয়েছে। গ্রাম্য মেলায় বিনোদনের পাশাপাশি সর্বোপরি নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি। বিশেষ করে শিশুদের ব্যবহৃত দোলনা ও রাইড পরিচালনার আগে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা উচিত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সীমান্তের কৃষকদের পাশে কৃষি বিভাগ, রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সীমান্তবর্তী এলাকার কৃষকদের কৃষি উৎপাদনে আরও উৎসাহিত করতে বিশেষ কৃষি সহায়তা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি) এর আওতায় পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান, এলজিইডির প্রতিনিধি মোহাম্মদ আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর যৌথ উদ্যোগে বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার ৮০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ১০ কেজি ব্রি জাতের রোপা আমন ধানের বীজ এবং ২৬ কেজি বিভিন্ন ধরনের সার প্রদান করা হয়েছে। কৃষি বিভাগ জানায়, সীমান্ত এলাকায় পাট, আখ ও ভুট্টার মতো অধিক উচ্চতার ফসলের পরিবর্তে ধানসহ অপেক্ষাকৃত কম উচ্চতার ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। সংশ্লিষ্টদের মতে, এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থাপনাও আরও কার্যকর হবে। উপস্থিত কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সহায়তা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে কৃষিকাজে আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মেলায় দোলনা ভেঙে গুরুতর আহত বেশ কয়েকজন, ভেঙ্গে গিয়েছে এক শিশুর হাত

আপডেট সময় : ০১:৫৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬