ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / 68
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‎মোঃ মোসলেম উদ্দিন সিরাজী

‎সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ।

‎দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (১ম রাউন্ড) ২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৮ জুন) সকালে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই ক্যাম্পেইনের আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে। ‎

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, এমপি-র সহকারী একান্ত সচিব (এপিএস) আল মামুন প্রধান অতিথি হিসেবে মাননীয় প্রতি-মন্ত্রীর পক্ষে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এই ক্যাম্পেইনের শুভ উদ্বোধন ঘোষণা করেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বর্ণিল বেলুন ও ফুলে সুসজ্জিত মঞ্চে দাঁড়িয়ে প্রধান অতিথি দিক- নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাসুদ রানা,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফ,‎পৌর বিএনপির সাবেক সভাপতি ইমদাদুল হক নওশাদ,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী মোঃ আইয়ুব আলী,উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও গাড়াদাহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হোসেন সবুজ,যুবদলের সদস্য সচিব মোঃ আব্দুল্লাহ, যুবনেতা মোঃ জাহিদুল ইসলাম।

এই সময়ে উদ্বোধনী বক্তৃতায় প্রধান অতিথি আল মামুন বলেছেন,”শিশুদের অন্ধত্ব প্রতিরোধ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে সুস্থ-সবল প্রজন্ম গড়ে তুলতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।” বর্তমান সরকারের স্বাস্থ্য সেবা কে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি উপজেলার একটি শিশু ও যেন এই জীবন রক্ষাকারী ক্যাপসুল থেকে বাদ না পড়ে,তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল স্বাস্থ্যকর্মী,স্বেচ্ছাসেবী এবং অভিভাবকদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও স্বাস্থ্য অধিদপ্তরের বাস্তবায়নে এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে বিভিন্ন কেন্দ্রে সকাল থেকেই শিশুদের এই ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

আপডেট সময় : ১০:২৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬