ঢাকা ০২:১৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

এবারও হাত মেলায়নি ভারত, ব্যাটিংয়ে পাকিস্তান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৯:২৬ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • / 178
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারত–পাকিস্তান ম্যাচ মানেই নাটকীয়তা আর বিতর্কের রসদ।

এবার এশিয়া কাপে দুই দলের প্রথম ম্যাচেও দেখা গেছে তেমন চিত্র। ১৪ সেপ্টেম্বর হওয়া সেই ম্যাচে হাত না মেলানো বিতর্ক এখন সবচেয়ে আলোচিত ইস্যু।

এরই মধ্যে এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হয়েছে ভারত–পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচে টস জিতেছেন অধিনায়ক সূর্যকুমার যাদব। আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। টসের সময় এবারও হাত মেলাননি পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগার সঙ্গে।

এর আগে সবশেষ দেখায় ভারতের কাছে পাত্তা পায়নি পাকিস্তান। ‘এ’ গ্রুপের ম্যাচটিতে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে যায় তারা। আজ তাই গৌতম গম্ভীরের দলকে হারিয়ে প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকছে তাদের সামনে।

হাত না মেলানো বিতর্কে ম্যাচ রেফারির দায়িত্বে ছিলেন অ্যান্ডি পাইক্রফট। পক্ষপাতিত্বের অভিযোগ এনে এই অভিজ্ঞ ম্যাচ রেফারির অপসারণ দাবি করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাদের দাবি যৌক্তিক মনে হয়নি বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থার কাছে। পাইক্রফটকেও অপসারণ করেনি আইসিসি। এমনকি আরও একবার ভারত–পাকিস্তান ম্যাচে রেফারির দায়িত্ব দেওয়া হয়েছে বিতর্কিত পাইক্রফটকে।

পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, সায়েম আইয়ুব, ফখর জামান, সালমান আলী আগা, হুসাইন তালাত, মোহাম্মদ হারিস, ফাহিম আশরাফ, মোহাম্মদ নাওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।

ভারত একাদশ: অভিষেক শর্মা, শুভমান গিল, সাঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, শিভম দুবে, তিলক বর্মা, যশপ্রীত বুমরা, আর্শদীপ সিং ও বরুণ চক্রবর্তী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সীমান্তের কৃষকদের পাশে কৃষি বিভাগ, রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সীমান্তবর্তী এলাকার কৃষকদের কৃষি উৎপাদনে আরও উৎসাহিত করতে বিশেষ কৃষি সহায়তা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি) এর আওতায় পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান, এলজিইডির প্রতিনিধি মোহাম্মদ আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর যৌথ উদ্যোগে বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার ৮০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ১০ কেজি ব্রি জাতের রোপা আমন ধানের বীজ এবং ২৬ কেজি বিভিন্ন ধরনের সার প্রদান করা হয়েছে। কৃষি বিভাগ জানায়, সীমান্ত এলাকায় পাট, আখ ও ভুট্টার মতো অধিক উচ্চতার ফসলের পরিবর্তে ধানসহ অপেক্ষাকৃত কম উচ্চতার ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। সংশ্লিষ্টদের মতে, এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থাপনাও আরও কার্যকর হবে। উপস্থিত কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সহায়তা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে কৃষিকাজে আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এবারও হাত মেলায়নি ভারত, ব্যাটিংয়ে পাকিস্তান

আপডেট সময় : ০৩:২৯:২৬ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫