ঢাকা ১০:১০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

ঘুমানোর আগে ধূমপানে বাড়ছে অনিদ্রা ও হৃদরোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 205
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যারা নিয়মিত ধূমপান করেন, তাদের অনেকেরই অভ্যাস রাতে খাওয়ার পর একটি সিগারেট খাওয়া। আবার অনেকেই আছেন, যারা রাত জেগে কাজ করেন এবং ঘন ঘন সিগারেট খান। এই দুই অভ্যাসই ক্ষতিকর ও বিপজ্জনক। এই অভ্যাসের কারণে শরীরে নানান রকম রোগ দেখা দিতে পারে।

আসুন জেনে নেওয়া যাক রাতে খাবার পর সিগারেট খেলে কী কী সমস্যা হতে পারে-

মানসিক চাপ বাড়ায়

নিকোটিন শরীরে ডোপামিন (হ্যাপি হরমোন) নিঃসরণ করে। তাই সিগারেট খেলে সাময়িক স্বস্তি পাওয়া যায়। তবে শরীরে ডোপামিন লেভেল কমে গেলে, ক্লান্তি আবার ফিরে আসে এবং মানসিক চাপ বাড়ায়। তাই রাতে সিগারেট খেলে স্ট্রেস কমে না বরং বাড়ে।

হৃদরোগের ঝুঁকি

অনেক সময় রাত জেগে কাজ করার জন্য চা-কফির সঙ্গে ধূমপান করেন। স্বাস্থ্যের জন্য এটা খুবই খারাপ অভ্যাস। জার্নাল আনাল অ্যান্ড ইন্টার্নাল মেডিসিনের এক প্রতিবেদনে উঠে এসেছে, যারা গরম চা-কফির সঙ্গে ধূমপান করেন তাদের খাদ্যনালির ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। এছাড়া চা-কফির সঙ্গে ধূমপান করলে ধমনীতে রক্তসঞ্চালন বেশ বাধার মুখে পড়ে। রক্তনালি সংকোচন বেড়ে যায় এবং নালিতে রক্তের প্রবাহ বাধাপ্রাপ্ত হয়। যার নেতিবাচক প্রভাব পড়ে হৃদযন্ত্রে। আবার নিকোটিন এবং ক্যাফেইন একসঙ্গে মিলে হৃদস্পন্দন বাড়িয়ে দেয়। এতে করে হৃদযন্ত্রের ওপর বাড়তি চাপ পড়ে, ফলে এর কার্যক্ষমতা দ্রুত কমে আসে।

ঘুমের সমস্যা

রাতে কাজের ফাঁকে সিগারেট খেলে অনিদ্রা হতে পারে। সিগারেটে থাকা নিকোটিন অ্যাড্রিনালিনের মতো হরমোনও বাড়িয়ে দিতে পারে। এই অ্যাড্রিনালিন রাতে জাগিয়ে রাখে ঘুমকে বাধাগ্রস্ত করে, যার ফলে অনিদ্রা দেখা দিতে পারে।

রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়

দিনের পর দিনে রাতে ঘুমাতে যাওয়ার আগে সিগারেট খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে। ধূমপানের ধোঁয়া শরীরের ব্যাকটেরিয়া এবং ভাইরাল সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করে। ফলে সাধারণ সর্দি-কাশি হলেও সহজে ভালো হতে চায় না।

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, নিয়মিত ধূমপান করেন, তাদের মধ্যে অনিদ্রায় ভোগার আশঙ্কা অন্যদের তুলনায় অনেকটাই বেশি। আর সিগারেট যদি খাওয়া হয় একদম বিছানায় যাওয়ার আগে, তবে সেই আশঙ্কা আরও বেড়ে যেতে পারে। আর শরীরে ঘুমের অভাব তৈরি হলে স্বাভাবিকভাবেই ডায়াবেটিস, মানসিক অবসাদের মতো সমস্যা বাড়ে।

সুতরাং সঠিক সময়ে ঘুমাতে যাওয়া এবং ঘুম থেকে ওঠার অভ্যাস করা জরুরি। পাশাপাশি ধূমপান করা থেকে বিরত থাকতে হবে।

সূত্র: স্লিপ হেলথ ফাউন্ডেশন, টাইমস অব ইন্ডিয়া, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সীমান্তের কৃষকদের পাশে কৃষি বিভাগ, রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সীমান্তবর্তী এলাকার কৃষকদের কৃষি উৎপাদনে আরও উৎসাহিত করতে বিশেষ কৃষি সহায়তা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি) এর আওতায় পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান, এলজিইডির প্রতিনিধি মোহাম্মদ আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর যৌথ উদ্যোগে বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার ৮০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ১০ কেজি ব্রি জাতের রোপা আমন ধানের বীজ এবং ২৬ কেজি বিভিন্ন ধরনের সার প্রদান করা হয়েছে। কৃষি বিভাগ জানায়, সীমান্ত এলাকায় পাট, আখ ও ভুট্টার মতো অধিক উচ্চতার ফসলের পরিবর্তে ধানসহ অপেক্ষাকৃত কম উচ্চতার ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। সংশ্লিষ্টদের মতে, এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থাপনাও আরও কার্যকর হবে। উপস্থিত কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সহায়তা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে কৃষিকাজে আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ঘুমানোর আগে ধূমপানে বাড়ছে অনিদ্রা ও হৃদরোগ

আপডেট সময় : ০৫:৩৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫