ঢাকা ০৫:১২ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

আন্তর্জাতিক বাণিজ্য-অর্থনীতি খেলাধুলা বিনোদন ভিডিও তথ্য প্রযুক্তি লাইফস্ট ধূমপানের চেয়ে বেশি ক্ষতিকারক হতে পারে রান্নার ধোঁয়া, কিভাবে

মোজো ডেস্ক
  • আপডেট সময় : ০৬:০১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • / 179
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

গৃহিণীদের দিনের অধিকাংশ সময় কাটে রান্নাঘরে। শহরাঞ্চলে যদিও গ্যাসে রান্না করা যায়, তবে গ্রামে এখনো গ্যাসে রান্না এতটা জনপ্রিয় বা সহজলভ্য হয়নি। ফলে রান্না করতে হয় খড়কুটা বা লাকড়ি দিয়ে। আর গৃহিণীরা সকাল ওঠে নাস্তা তৈরি করতে রান্না ঘরে ঢোকেন।
এর কিছুক্ষণ পর দুপুরের খাবার রান্না। এভাবে একটার পর একটা কাজে রান্না ঘরে থাকতেই হয়।
গ্যাস থাকলে ভালো। তবে গ্রামাঞ্চলে এখনো উনুনের আঁচে রান্না হয় বিধায় এর ফলও ভুগতে হয়।
আপাতদৃষ্টিতে বিষয়টিতে কোনো কিছু ক্ষতিকারক না মনে হলেও, নীরবে ধ্বংস হচ্ছে আপনার ফুসফুস। রান্নার ধোঁয়া বারোটা বাজাচ্ছে আপনার শ্বাসযন্ত্রের, যা সিগারেটের থেকেও বেশি ক্ষতিকারক।
বিভিন্ন গবেষণায় দেখা গেছে, বছরের বছর ধূমপানের ফলে কোনো ব্যক্তির ফুসফুসের যে অবস্থা হয়, তার থেকেও খারাপ অবস্থা হতে পারে দীর্ঘ দিন ধরে রান্নার ধোঁয়ার সংস্পর্শে থাকলে। নিয়মিত যারা দীর্ঘ সময়ে রান্নাঘরে কাটান তাদের মধ্যে ৮৪-৮৫ শতাংশ নারীর শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগতে পারেন।
এমনকি ফুসফুসের বড় ক্ষতির কারণ হতে পারে।
রান্নার ধোঁয়া কিভাবে আপনার ফুসফুসের ক্ষতি করে
রান্নার ধোঁয়ায় থাকে ক্ষুদ্রাতিক্ষুদ্র কণা, যা পিএম২.৫ বা তার চেয়েও ছোট। এই কণা সরাসরি শ্বাসনালি দিয়ে ফুসফুসে পৌঁছে যায়। রক্তে মিশে হার্ট ও মস্তিষ্কের ক্ষতি করতে পারে। ধোঁয়ায় থাকে কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন ডাই-অক্সাইডের মতো বিষাক্ত গ্যাস, যা শরীরে অক্সিজেনের ঘাটতি সৃষ্টি করে।
দীর্ঘসময় ঘরে আটকে থাকা ধোঁয়া
ধূমপান সাধারণত খোলা জায়গায় হলেও রান্নার ধোঁয়া ঘোরাফেরা করে রান্নাঘরে বদ্ধ জায়গায়। সেই ধোঁয়া রান্নাঘরে জমে থাকে। প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা এই ধোঁয়ার সংস্পর্শে থাকলে ক্ষতি অবশ্যম্ভাবী।
শ্বাসকষ্ট ও দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি
নিয়মিত রান্নার ধোঁয়া শ্বাসকষ্ট, হাঁপানি, ব্রঙ্কাইটিস, এমনকি ফুসফুসের ক্যান্সারের ঝুঁকিও বাড়িয়ে তোলে। শিশুদের ক্ষেত্রে নিউমোনিয়া ও শ্বাস-প্রশ্বাসের সমস্যাও দেখা দিতে পারে।
ধোঁয়ার উত্তেজক কণা চোখ জ্বালা-সহ নানা দীর্ঘমেয়াদি ক্ষতি করতে পারে। মুখ ও গলার টিস্যুতে প্রদাহ হতে পারে।
কী করবেন
রান্নার সময় মাস্ক ব্যবহার করুন। সামনে কোনো জানালা থাকলে তা খোলা রাখুন। খোলামেলা পরিবেশে রান্না করতে পারলে সবচেয়ে ভালো। নয়তো চিমনি বা ফ্যান ব্যবহার করুন, যাতে সেই ধোঁয়া বাইরে বের করে দিতে পারে। এই ধোঁয়ার মধ্যে যত কম সময় কাটানো যায়, ততই মঙ্গল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আন্তর্জাতিক বাণিজ্য-অর্থনীতি খেলাধুলা বিনোদন ভিডিও তথ্য প্রযুক্তি লাইফস্ট ধূমপানের চেয়ে বেশি ক্ষতিকারক হতে পারে রান্নার ধোঁয়া, কিভাবে

আপডেট সময় : ০৬:০১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫