ঢাকা ০২:১১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo [আপডেট] রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

দেশের মানুষের জন্য রাজনীতি করতে চান সাকিব

মোজো ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৫৪:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • / 389
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

২০২৪ সালে শেষ বার বাংলাদেশের জার্সি গায়ে খেলেছেন সাকিব আল হাসান। তবে বাংলাদেশের জার্সিতে এখনও খেলার ইচ্ছা রয়েছে তার। বিয়ার্ড বিফোর উইকেট পডকাস্টে এমনটাই জানিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব। সেই পডকাস্টে তিনি এটাও জানিয়েছেন, গত বছর রাজনীতিতে যোগ দেয়া সাকিব দেশের মানুষের জন্য এখনও রাজনীতি চালিয়ে যেতে চান তিনি।
বিয়ার্ড বিফোর উইকেট পডকাস্টে সাকিব নানা প্রশ্নের উত্তর দিয়েছেন। সেখানে নিজের যাপিত জীবন, ইচ্ছা-উদ্দীপনা ও ফেলে আসা দিন তুলে ধরেছেন সাবেক অধিনায়ক। তবে সাকিব যে এখনও রাজনীতি চালিয়ে যেতে চান, সেটাও জানিয়েছেন তিনি।
সাকিব বলেন, ‘আমার মনে হয়, ক্রিকেট ক্যারিয়ার প্রায় শেষ করেছি। হয়তো এখন রাজনীতির অংশ বাকি আছে। এটা এমন কিছু যা আমি বাংলাদেশের মানুষ এবং মাগুরাবাসীর জন্য করতে চাই। এটা ছিল আমার ইচ্ছা, যা এখনও আমার ইচ্ছা। দেখা যাক, আল্লাহ আমাকে কোথায় নিয়ে যান।’
দ্বাদশ সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে এমপি নির্বাচিত হন সাকিব আল হাসান। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে ফেরেননি তিনি। ক্যারিয়ারের পাঠ শেষ করার আগে রাজনীতিতে যোগ দেওয়াটা অনেকের কাছে গ্রহণযোগ্য হয়নি।
সাকিব বারবার দেশে ফিরতে চাইলেও ফেরা হয়নি। তবে তিনি জানিয়েছেন, ঠিকিই দেশে ফিরবেন এবং দেশ, বিশেষ করে মাগুরার মানুষের জন্য রাজনীতি করে যাবেন।
এদিকে পডকাস্টে সাকিব জানিয়েছেন, তার ইচ্ছা তিনি বাংলাদেশে আসবেন, পূর্ণাঙ্গ একটা সিরিজ খেলবেন-তারপরই অবসর নেবেন। সাকিব বলেন, ‘আনুষ্ঠানিকভাবে আমি এখনও অবসর নেইনি। ফলে আমি প্রথমবার এই ব্যাপারে মুখ খুলতে যাচ্ছি। আমার পরিকল্পনা হচ্ছে বাংলাদেশে ফিরে গিয়ে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলা, টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি তিন ফরম্যাটে এবং অবসর নেয়া। এটাই আমার প্ল্যান। একটি সিরিজ খেলেই তিন ফরম্যাট থেকে অবসরে যেতে চাই। এটাই আমি চাই।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দেশের মানুষের জন্য রাজনীতি করতে চান সাকিব

আপডেট সময় : ০৬:৫৪:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫