ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo প্রত্যেক উপজেলায় সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ বরাদ্দ   Logo হরমুজ এড়িয়ে সৌদি থেকে তেল নিয়ে চট্টগ্রাম আসছে জাহাজ Logo জ্বালানি সাশ্রয়ে বুধ-বৃহস্পতিবার হাইকোর্টের বিচারকাজ চলবে ভার্চুয়ালি Logo এনসিপিতে যোগদানের হিড়িক Logo ৫ দফা দাবী সহ শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে জাতীয় শিক্ষক ফোরামের মানববন্ধন কর্মসূচি Logo পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বাড়াবে বাংলাদেশ Logo পাম্প থেকে তেল নিতে অগ্রাধিকার চায় পুলিশ Logo খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পদক নিলেন জাইমা রহমান Logo ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর-এর মমতাময়ী মায়ের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo যুবকদের কর্মসংস্থান তৈরির লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করছে সরকার

৫ দিনের বিশ্রামে রয়েছেন তাসকিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২১:২১ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • / 172
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলমান বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে মাঠ মাতাচ্ছেন তাসকিন আহমেদ। যদিও গতকাল (রোববার) নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে মাঠে দেখা যায়নি এই পেসারকে, মূলত চোটের কারণে মাঠের বাইরে আছেন। চোট তেমন গুরুতর নয় দাবি করে গতকাল আশ্বস্ত করেছিলেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন।

নোয়াখালীর বিপক্ষে ঢাকা সর্বশেষ ম্যাচে হেরেছে বাজেভাবে। ম্যাচ শেষে মিঠুন জানান, তাসকিনকে একাদশে রাখার কথা বিবেচনাতেই ছিলেন না। এমনকি তিনি সিলেটেই নেই। ফিজিওর পরামর্শে ঢাকায় চলে গেছেন। আজ (সোমবার) খোঁজ নিয়ে জানা গেছে, ৫ দিনের বিশ্রামে রয়েছেন তাসকিন।

বিসিবির মেডিকেল বিভাগ থেকে নিশ্চিত হওয়া গিয়েছে, তাসকিনের হাঁটুতে স্ক্যান সম্পন্ন হয়েছে। খুব গুরুতর কিছু না হলেও ৫ দিনের বিশ্রামে থাকছেন তিনি। ১৫ তারিখ নতুন করে আবার পর্যবেক্ষণ হবে তাসকিনকে নিয়ে। এরপর ম্যাচ খেলার ব্যাপারে সিদ্ধান্ত।

সামনেই বিশ্বকাপ যে কারণে তাসকিনকে নিয়ে নতুন করে কোনো ঝুঁকি নিতে চায় না মেডিকেল বিভাগ কিংবা তার দল ঢাকা ক্যাপিটালস। এর আগে মিঠুন জানান, ‘আসলে এটা ফিজিও বলতে পারবে। আমি আনঅফিসিয়ালি যতটা জানি ঢাকা পর্ব থেকে আবার খেলার সম্ভাবনা আছে, যদি খারাপ কিছু না হয়। ওর হাঁটুতে একটু সমস্যা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

৫ দিনের বিশ্রামে রয়েছেন তাসকিন

আপডেট সময় : ১১:২১:২১ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬