ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

মুখ খুললেন রিয়ালের তারকা ফুটবলার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৮:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • / 174
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি মৌসুমের অর্ধেক পেরোতে না পেরোতেই বেকায়দায় রিয়াল মাদ্রিদ। ইউরোপের সফলতম ক্লাবটি ইতোমধ্যেই প্রধান কোচকে সরিয়ে দিয়েছে। লস ব্লাঙ্কোসদের সাবেক কিংবদন্তি শাবি আলোনসোকে ঘটা করেই কোচ করে এনেছিল মাদ্রিদের ক্লাবটি। তাঁর কাছে প্রত্যাশাও ছিল অনেক। তবে তা পূরণ হয়নি। একই সঙ্গে দলের সিনিয়র ফুটবলারদের সঙ্গে সম্পর্কের অবনতি আর ড্রেসিংরুমের নিয়ন্ত্রণ হারানো এবং সবশেষে বার্সেলোনার কাছে সুপার কাপের শিরোপা খোয়ানো- সব মিলিয়ে চাকরি হারিয়েছেন আলোনসো।

জেদ্দায় অনুষ্ঠিত সেই ফাইনালের পর রিয়াল মাদ্রিদ আলোনসোর সঙ্গে পথচলা শেষ করার কথা জানায়। সাবেক এই মিডফিল্ডার মাত্র সাত মাস দায়িত্বে ছিলেন এবং পুরো সময়জুড়েই নানা চাপের মুখে পড়েন। তার বিদায়ের পর স্প্যানিশ ও ইউরোপীয় গণমাধ্যমে ড্রেসিংরুমের ভেতরের নানা গল্প প্রকাশ পেতে থাকে। এর মধ্যে কিছু প্রতিবেদনে দাবি করা হয়, আলোনসোর সঙ্গে বেলিংহ্যামের সম্পর্ক ভালো ছিল না।

এই গুঞ্জনে ক্ষুব্ধ হয়ে এবার মুখ খুলেছেন ইংল্যান্ডের এই তরুণ তারকা। এক পোস্টে বেলিংহ্যাম গণমাধ্যমের কড়া সমালোচনা করেন। তিনি লেখেন, “এতদিন এসব এড়িয়ে গেছি, ভেবেছিলাম সত্য একসময় নিজে থেকেই সামনে আসবে। কিন্তু সত্যি বলতে- এগুলো পুরোপুরি বাজে কথা। যারা এসব তথাকথিত ‘সূত্র’ আর ভাঁড়দের কথায় বিশ্বাস করে, তাদের জন্য খারাপ লাগে। সব খবর বিশ্বাস করবেন না। ক্লিক আর বিতর্ক বাড়ানোর জন্য এ ধরনের ক্ষতিকর ভুল তথ্য ছড়ানোর দায় এদের নিতেই হবে।”

পোস্টের সঙ্গে বেলিংহ্যাম একটি স্ক্রিনশটও শেয়ার করেন, যেখানে ‘দ্য অ্যাথলেটিক’-এ প্রকাশিত এক প্রতিবেদনের অংশ ছিল। আলোনসোর সময়ে ড্রেসিংরুমে যে সব খেলোয়াড় অসন্তুষ্ট ছিলেন, তা অবশ্য নতুন নয়। গত অক্টোবরে লা লিগায় বার্সেলোনার বিপক্ষে ম্যাচে বদলি হওয়ার সময় ভিনিসিয়ুস জুনিয়র ক্ষোভ প্রকাশ করে সরাসরি টানেলে ঢুকে যান। পরে তিনি ক্লাব ও সতীর্থদের কাছে ক্ষমা চাইলেও আলোনসোর নাম উল্লেখ করেননি।

ইনস্টাগ্রাম স্টোরিতে আলোনসোর সঙ্গে একটি ছবি দিয়ে এমবাপে লেখেন, “সময়টা ছোট ছিল, কিন্তু আপনার সঙ্গে খেলতে এবং শিখতে পেরে ভালো লেগেছে। প্রথম দিন থেকেই আমার ওপর বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ। ফুটবল সম্পর্কে আপনার পরিষ্কার ধারণা আছে, আপনাকে আমি মনে রাখব। ভবিষ্যতের জন্য শুভকামনা।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মুখ খুললেন রিয়ালের তারকা ফুটবলার

আপডেট সময় : ০৮:১৮:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬