ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৩:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • / 150

ছবি: সংগৃহীত

দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) রোববার আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্ট শুরু হবে ৭ ফেব্রুয়ারি এবং শেষ হবে ৮ মার্চ।
দল ঘোষণার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পিসিবির হাই পারফরম্যান্স বিভাগের পরিচালক ও পুরুষ জাতীয় দলের নির্বাচক কমিটির সদস্য আকিব জাভেদ, পাকিস্তান দলের প্রধান কোচ মাইক হেসন এবং টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলী আঘা।
এই দলে আঘার সঙ্গে প্রথমবারের মতো কোনো আইসিসি বৈশ্বিক আসরের দলে ডাক পেয়েছেন ফাহিম আশরাফ, খাজা নাফে, মোহাম্মদ সালমান মির্জা, শাহিবজাদা ফারহান ও উসমান তারিক। অন্যদিকে, আবরার আহমেদ, বাবর আজম, ফখর জামান, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান ও উসমান খানও আছেন দলে।
২০০৯ সালের চ্যাম্পিয়ন পাকিস্তান এবারের বিশ্বকাপে তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। পাকিস্তান যদি সেমিফাইনাল ও ফাইনালে ওঠে, তাহলে দুটি নকআউট ম্যাচই অনুষ্ঠিত হবে কলম্বোয়। তবে পাকিস্তান সেখানে না পৌঁছালে সেমিফাইনাল হবে কলকাতায় এবং ফাইনাল অনুষ্ঠিত হবে আহমেদাবাদে।
বিশ্বকাপে পাকিস্তানের অভিযান শুরু হবে ৭ ফেব্রুয়ারি কলম্বোয়, নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর তারা ১০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র, ১৫ ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে এবং ১৮ ফেব্রুয়ারি নামিবিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা

আপডেট সময় : ০৮:০৩:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬