ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটসালের প্রথম আসরে ইতিহাস গড়েছে বাংলাদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০০:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • / 139

সংগৃহীত ছবি

দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটসালের প্রথম আসরে ইতিহাস গড়েছে বাংলাদেশ।
রোববার (২৫ জানুয়ারি) মালদ্বীপকে ১৪-২ গোলে উড়িয়ে দিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
ননথাবুরি হলে অনুষ্ঠিত রাউন্ড রবিন লিগের ষষ্ঠ ও শেষ ম্যাচে শুরুতে মালদ্বীপ লিড নিলেও দ্রুতই ম্যাচে নিয়ন্ত্রণ নেয় সাবিনা ও মাসুরাদের দল। একের পর এক আক্রমণে প্রতিপক্ষের জাল কাঁপিয়ে বড় ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
এই জয়ের মাধ্যমে ছয় ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকেই শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ। এর আগে পাকিস্তানের বিপক্ষে ৯-১ গোলের বিশাল জয় শিরোপার পথে দলটিকে অনেকটাই এগিয়ে দেয়।
এই আসরে ভারত ও ভুটানের মতো শক্তিশালী দলকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের নারীরা। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারিয়ে শুরু করে বাংলাদেশ। এরপর ভুটানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করলেও পরের ম্যাচগুলোতে নেপালকে ৩-০, শ্রীলঙ্কাকে ৬-২ এবং পাকিস্তানকে ৯-১ গোলে পরাজিত করে শিরোপার দাবিদার হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করে।
বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে জয়ের পর সাত দলের টেবিলে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে আসে বাংলাদেশ, যা মালদ্বীপের বিপক্ষে শেষ ম্যাচে মাঠে নামার আগে দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেয়।
উল্লেখ্য, ফুটসালের নতুন এই ফরম্যাটে বাংলাদেশের মেয়েরা তাদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে এমন এক সময়ে, যখন তারা ইতোমধ্যেই সাফ উইমেন’স চ্যাম্পিয়নশিপে টানা দুইবার শিরোপা জয়ের কৃতিত্ব দেখিয়েছে। এই সাফল্যের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় নারী ফুটবলে বাংলাদেশের শ্রেষ্ঠত্বে যুক্ত হলো আরও একটি নতুন অধ্যায়। একই সঙ্গে নারী ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশের অবস্থান আরও পোক্ত হলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটসালের প্রথম আসরে ইতিহাস গড়েছে বাংলাদেশ

আপডেট সময় : ০১:০০:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬