ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo [আপডেট] রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

এমসিসি আনল ক্রিকেটের আইনে পরিবর্তন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 129
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ক্রিকেটের বেশকিছু আইনে বড় পরিবর্তন এনেছে মেরিলেবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। এখন থেকে আগের ‘অবৈধ’ ঘোষিত কিছু ব্যাটকে বৈধতা দেয়া হচ্ছে। ব্যাটের এই নিয়মের পাশাপাশি ক্রিকেটে আরও বেশ কিছু নতুন নিয়ম চালু করেছে আইসিসি ও এমসিসি।
ক্রিকেটের আইনপ্রণেতা এমসিসির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্রিকেট আইনের সর্বশেষ সংস্করণে ৪২টি আইনের বেশ কিছু ধারায় সংশোধনী আনা হয়েছে। চলতি বছরের পহেলা অক্টোবর থেকে এসব পরিবর্তন কার্যকর হবে। এমসিসি বলছে, পরিবর্তনের অন্যতম প্রধান কারণ ক্রিকেটকে অপেশাদার ক্রিকেটারদের জন্য সাশ্রয়ী ও সহজলভ্য করা।
এমসিসির আইনে অন্যতম পরিবর্তন হলো ল্যামিনেটেড ব্যাট (টাইপ-ডি) ব্যবহারের অনুমতি। এত দিন ল্যামিনেটেড বা কয়েক স্তরের কাঠের তৈরি ব্যাট শুধু জুনিয়র ক্রিকেটে ব্যবহারের অনুমতি ছিল। নতুন নিয়মে বড়দের অপেশাদার ক্রিকেটেও এই ব্যাট ব্যবহার করা যাবে।
দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চাহিদা বাড়ায় কোনো কোনো ব্যাটের দাম এক হাজার পাউন্ড বা দেড় লাখ টাকার কাছাকাছি পৌঁছে গেছে। এমসিসি বলছে, ল্যামিনেটেড ব্যাট ব্যবহারে ক্রিকেটের গতিপ্রকৃতিতে খুব একটা হেরফের হবে না, অথচ খরচ কমবে অনেক। এছাড়াও অন্য কিছু নিয়মেও পরিবর্তন আনা হয়েছে।
দিনের শেষ ওভার: 
 
একাধিক দিনের ম্যাচগুলোতে দিনের শেষ ওভারে উইকেট পড়লে সাধারণত ওখানেই সেদিনের খেলা শেষ করে দেয়া হতো। এখন আর তা হবে না। উইকেট পড়লেও ওভারের বাকি বলগুলো শেষ করতে হবে।
সীমানায় ‘বানি হপ’ ক্যাচ: 
বাউন্ডারির বাইরে থেকে লাফিয়ে বল ভেতরে ঠেলে দিয়ে আবার এসে ক্যাচ ধরা (বানি হপ) এখন আর আগের মতো সহজ হবে না। ফিল্ডার বাউন্ডারির বাইরে থেকে এসে শূন্যে থাকা অবস্থায় একবারই বল স্পর্শ করতে পারবেন। এরপর ক্যাচটি পূর্ণ করতে হলে তাকে অবশ্যই বাউন্ডারির ভেতরে থাকতে হবে। আইসিসি অবশ্য এরই মধ্যে প্লেয়িং কন্ডিশনে এই নিয়ম অন্তর্ভুক্ত করেছে।
কিপারের গ্লাভস: 
 
বোলার দৌড় শুরু করার সময় কিপারের গ্লাভস স্টাম্পের সামনে থাকতে পারবে, কিন্তু বল ছাড়ার মুহূর্তে তা অবশ্যই স্টাম্পের পেছনে নিতে হবে।
শর্ট রান: 
কোনো ব্যাটসম্যান যদি ইচ্ছা করে শর্ট রান নেন, তবে তার শাস্তি হিসেবে ৫ রান জরিমানার আইন আছে। এমনকি পরের বলে কোনো ব্যাটসম্যান স্ট্রাইকে থাকবেন, সেটিও ফিল্ডিং দল ঠিক করবে। তবে ভুলবশত রান পূর্ণ না করলে কোনো শাস্তি নেই।
 
হিট উইকেটের ব্যাখ্যা: 
 
ব্যাটসম্যান শট খেলার পর ভারসাম্য হারিয়ে স্টাম্পে পড়ে গেলে সেটা হিট উইকেট ধরা হবে। তবে যদি ফিল্ডারের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায়, তখন আউট হবে না। আবার ব্যাটসম্যানের ব্যাট বা সরঞ্জামের কোনো অংশ যদি ফিল্ডার বা কিপারের গায়ে লেগে স্টাম্পে পড়ে, তবে সেটি ‘নট আউট’ হবে।
বল কখন ‘ডেড’ হবে: 
বল কখন ডেড হবে সেই সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আম্পায়ারকে এখন বেশি ক্ষমতা দেয়া হয়েছে। বল শুধু কিপার বা বোলারের হাতে গেলেই ডেড হবে এমন নয়; যদি কোনো ফিল্ডারের হাতে থাকে বা মাটিতে স্থির অবস্থায় থাকে এবং আম্পায়ার যদি বোঝেন যে খেলা আর এগোবে না, তবে তিনি বল ডেড ঘোষণা করতে পারেন।
ওভার থ্রো: 
উইকেট লক্ষ্য করে উদ্দেশ্যমূলকভাবে বল ছুড়লে তাকেই কেবল ‘ওভার থ্রো’ ধরা হবে। সাধারণ মিস ফিল্ডিংকে এখন থেকে ওভার থ্রো বলা হবে না।
ঘোষণা বা ডিক্লারেশন: 
ম্যাচের শেষ ইনিংসে কোনো অধিনায়ক এখন থেকে ইনিংস ঘোষণা বা ডিক্লেয়ার করতে পারবেন না।
সুত্র : বাংলাদেশ টাইমস ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এমসিসি আনল ক্রিকেটের আইনে পরিবর্তন

আপডেট সময় : ০৭:৫১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬