ঢাকা ০২:১৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

সাক্ষীর লাফালাফি দেখে ধোনি বললেন বসে পড়ো

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • / 112
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি জানিয়েছিলেন, তার ক্রিকেট জ্ঞানকে মোটেই তোয়াক্কা করেন না সাক্ষী। বরং ধোনিপত্নী মনে করেন, ক্রিকেটের খুঁটিনাটি তিনি বেশ বোঝেন। যদিও বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ দেখতে গিয়ে ভুল করে ফেললেন সাক্ষী। টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল দেখতে সস্ত্রীক হাজির হয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। ম্যাচের সময় বারবার ক্যামেরায় ধরা পড়ছিল ভারতকে জোড়া বিশ্বকাপ এনে দেওয়া অধিনায়কের মুখ। তার মধ্যেই দেখা গেল এক মজার দৃশ্য। ইংল্যান্ডের উইকেট পড়ে গিয়েছে ভেবে আনন্দে লাফিয়ে ওঠেন ধোনিপত্নী সাক্ষী, কিন্তু ইংলিশ ব্যাটার আসলে আউট ছিলেন না। স্ত্রী ভুলবশত উদযাপনে মেতে উঠেন, ধোনির মুখে চওড়া হাসি। এরপর মুহুর্তেই সেই ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল।

ঘটনাটা ঘটে ইংল্যান্ডের ইনিংসের ১৮তম ওভারে। তখন বল করতে আসেন জাশপ্রীত বুমরাহ। তখন ক্রিজে ছিলেন শতরান হাঁকানো জেকব বেথেল। কিন্তু স্ট্রাইকে ছিলেন ইংলিশ অলরাউন্ডার স্যাম কুরান। ওভারের প্রথম বলে বুমরাহর ডেলিভারি সোজাসুজি মারতে যান তিনি। সেটাকে ক্যাচ ধরার চেষ্ট করেন ভারতীয় পেসার, কিন্তু তার আগেই মাঠে পড়ে গিয়েছিল বল। গ্যালারিতে থাকা সাক্ষী ক্যাচ হয়েছে ভেবে লাফাতে শুরু করেন। সেই মুহূর্তের ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল।

উচ্ছ্বাসে লাফিয়ে ওঠা সাক্ষীকে শান্ত করতে চেষ্টা করেন ধোনি। তখন তিনি বলেন, ‘আরে আপাতত বসে পড়ো, কিছুই হয়নি।’ সেসময়ে ধোনিদের আশেপাশে ছিলেন বেশ কয়েকজন তারকা। সাক্ষীর কাণ্ড দেখে হেসে ফেলেন সকলেই।বৃহস্পতিবার ওয়াংখেড়ের গ্যালারি যেন সেলিব্রেটিদের গ্যালারিতে পরিণত হয়েছিল। রণবীর-আলিয়া, বরুণ ধাওয়ান, অনিল কাপুর, রজিত কাপুর-সহ বিটাউনের অনেকেই হাজির ছিলেন ম্যাচ উপভোগ করতে। এছাড়াও আইসিসি চেয়ারম্যান জয় শাহ ছিলেন সপরিবারে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস, রোহিত শর্মা এবং বিসিসিআইয়ের অন্যান্য কর্তারাও ছিলেন মাঠে। ছিল মুকেশ আম্বানির গোটা পরিবার। তবে সেলিব্রেটিদের মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়ে নিয়েছে ধোনিপত্নীর উচ্ছ্বাসের ভিডিওটাই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সীমান্তের কৃষকদের পাশে কৃষি বিভাগ, রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সীমান্তবর্তী এলাকার কৃষকদের কৃষি উৎপাদনে আরও উৎসাহিত করতে বিশেষ কৃষি সহায়তা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি) এর আওতায় পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান, এলজিইডির প্রতিনিধি মোহাম্মদ আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর যৌথ উদ্যোগে বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার ৮০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ১০ কেজি ব্রি জাতের রোপা আমন ধানের বীজ এবং ২৬ কেজি বিভিন্ন ধরনের সার প্রদান করা হয়েছে। কৃষি বিভাগ জানায়, সীমান্ত এলাকায় পাট, আখ ও ভুট্টার মতো অধিক উচ্চতার ফসলের পরিবর্তে ধানসহ অপেক্ষাকৃত কম উচ্চতার ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। সংশ্লিষ্টদের মতে, এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থাপনাও আরও কার্যকর হবে। উপস্থিত কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সহায়তা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে কৃষিকাজে আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সাক্ষীর লাফালাফি দেখে ধোনি বললেন বসে পড়ো

আপডেট সময় : ১২:৩৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬