ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

এখন অপেক্ষা শুধু মাঠের লড়াইয়ের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • / 111
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এএফসি নারী এশিয়ান কাপে যাত্রাটা দীর্ঘায়িত করার স্বপ্ন আর জটিল সমীকরণের হিসেব মাথায় নিয়ে শনিবার সিডনি থেকে পার্থের পথে রওনা হয়েছিল বাংলাদেশ দল। এদিন বিকেলে সিডনি থেকে উড়াল দেওয়া দলটি সন্ধ্যার পর পৌঁছায় পার্থে।

যাত্রার আগে দলের কোচিং স্টাফের সদস্য মাসুদ আহমেদ উজ্জ্বল  দ্বিতীয় রাউন্ডের দৃঢ় প্রত্যয়ের কথাই জানিয়ে গেলেন, ‘আমরা এখনও হাল ছাড়িনি। গ্রুপের প্রথম দুই ম্যাচ হেরেছি ঠিকই, কিন্তু শুরু থেকেই বলেছি—আমাদের মূল লক্ষ্য উজবেকিস্তানের বিপক্ষে তৃতীয় ম্যাচ। দলটি শক্তিশালী, আমরা নিজেদের মতো খেলতে পারলে ভালো কিছু অবশ্যই হতে পারে।’

কিন্তু সেই ‘ভালো কিছু’ করতে হলে মিলাতে হবে কঠিন অঙ্ক। তিন গ্রুপে মোট ১২ দল অংশ নিচ্ছে এবারের এএফসি নারী এশিয়ান কাপে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সরাসরি যাবে পরের রাউন্ডে। তাদের সঙ্গে যোগ দেবে তিন গ্রুপের তৃতীয় স্থানে থাকা দলগুলোর মধ্যে সেরা দুটি। অর্থাৎ বাংলাদেশকে ‘বি’ গ্রুপে তৃতীয় হতে হলে শেষ ম্যাচে উজবেকিস্তানকে হারানো বাধ্যতামূলক। শুধু জয়ই যথেষ্ট নাও হতে পারে—গোল গড়ও রাখতে হবে অনুকূলে।এবার দেখা যাক তিন গ্রুপের দলগুলোর বর্তমান অবস্থান। ‘এ’ গ্রুপ থেকে স্বাগতিক অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়া, আর ‘বি’ গ্রুপ থেকে উত্তর কোরিয়া ও চীন ইতোমধ্যে পরের রাউন্ড নিশ্চিত করেছে। ‘সি’ গ্রুপে টানা দুই জয়ে শীর্ষে থাকলেও জাপানের পরের রাউন্ড নিশ্চিত হয়নি। গণিতের হিসেব বলছে, এই গ্রুপের তিন দলই এখনও টিকে আছে লড়াইয়ে। ১০ মার্চ শেষ রাউন্ডে নির্ধারিত হবে তাদের ভাগ্য। এই গ্রুপের তৃতীয় দলও থাকবে সেরা দুই তৃতীয় স্থানের দৌড়ে—যেখানে থাকবে বাংলাদেশও। বলা বাহুল্য, প্রতি গ্রুপের শীর্ষ দুটি করে ৬ দল যাবে পরের রাউন্ডে। তাদের সঙ্গী হবে তিন গ্রুপের তৃতীয় স্থানে থাকা দলগুলোর মধ্যে থেকে সেরা দুটি।

‘সি’ গ্রুপের একটি দল ছাড়াও ফিলিপাইন, ইরান ও উজবেকিস্তান এখনও দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবনা ধরে রেখেছে। লাল-সবুজদের টিকে থাকতে হলে প্রথম শর্ত—উজবেকিস্তানের বিপক্ষে নিজেদের শেষ গ্রুপ ম্যাচে জয়। ফিফা র‌্যাংকিং দেখলে কাজটা কঠিনই মনে হয়। উজবেকিস্তান যেখানে ৫১ নম্বরে, বাংলাদেশ সেখানে ১২৮! র‌্যাংকিং যে সবসময় মাঠের বাস্তবতা বলে না, তার প্রমাণ বাংলাদেশ আগেই দিয়েছে। গত বছরের এএফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ে র‌্যাংকিংয়ে ৫৪তম স্থানে থাকা মিয়ানমারকে তাদের মাঠেই হারিয়ে মূলপর্বের টিকিট পেয়েছিল লাল-সবুজরা।

এবারও সেই বিশ্বাসই বড় শক্তি। র‌্যাংকিংকে সংখ্যা প্রমাণ করে আবারও দেখাতে হবে—মাঠের লড়াটাই শেষ কথা! গোল গড়ের হিসেব মিলিয়ে যদি দ্বিতীয় রাউন্ডে উঠতে পারে বাংলাদেশ, ১৯৮৬ সালের পর প্রথমবারের মতো কোন অভিষিক্ত দল এমন কীর্তি গড়বে। ১৯৮৬ সালে অভিষেক আসরে কেবল দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেনি, চীন জিতেছিল আসরের শিরোপাও। পিটার বাটলারের দল কি পারবে ইতিহাস ছুঁতে—এখন অপেক্ষা শুধু মাঠের লড়াইয়ের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সীমান্তের কৃষকদের পাশে কৃষি বিভাগ, রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সীমান্তবর্তী এলাকার কৃষকদের কৃষি উৎপাদনে আরও উৎসাহিত করতে বিশেষ কৃষি সহায়তা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি) এর আওতায় পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান, এলজিইডির প্রতিনিধি মোহাম্মদ আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর যৌথ উদ্যোগে বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার ৮০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ১০ কেজি ব্রি জাতের রোপা আমন ধানের বীজ এবং ২৬ কেজি বিভিন্ন ধরনের সার প্রদান করা হয়েছে। কৃষি বিভাগ জানায়, সীমান্ত এলাকায় পাট, আখ ও ভুট্টার মতো অধিক উচ্চতার ফসলের পরিবর্তে ধানসহ অপেক্ষাকৃত কম উচ্চতার ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। সংশ্লিষ্টদের মতে, এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থাপনাও আরও কার্যকর হবে। উপস্থিত কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সহায়তা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে কৃষিকাজে আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এখন অপেক্ষা শুধু মাঠের লড়াইয়ের

আপডেট সময় : ০৫:২২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬