ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস Logo দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ Logo প্রত্যেক উপজেলায় সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ বরাদ্দ   Logo হরমুজ এড়িয়ে সৌদি থেকে তেল নিয়ে চট্টগ্রাম আসছে জাহাজ Logo জ্বালানি সাশ্রয়ে বুধ-বৃহস্পতিবার হাইকোর্টের বিচারকাজ চলবে ভার্চুয়ালি Logo এনসিপিতে যোগদানের হিড়িক Logo ৫ দফা দাবী সহ শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে জাতীয় শিক্ষক ফোরামের মানববন্ধন কর্মসূচি Logo পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বাড়াবে বাংলাদেশ

জাতীয় পতাকার ‘অবমাননা’ করার অভিযোগ উঠেছে হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৬:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • / 44
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাঠের লড়াইয়ে নায়ক হয়েও মাঠের বাইরের বিতর্কে ফেঁসে গেছেন হার্দিক পান্ডিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের উদযাপনে জাতীয় পতাকার ‘অবমাননা’ করার অভিযোগ উঠেছে এই ভারতীয় অলরাউন্ডারের বিরুদ্ধে। এই ঘটনায় তার বিরুদ্ধে থানায় অভিযোগ জমা দিয়েছেন ওয়াজিদ খান নামের এক আইনজীবী।

পুনের শিভাজি নগর পুলিশ স্টেশনে পান্ডিয়ার বিরুদ্ধে একটি অভিযোগপত্র জমা পড়েছে। অভিযোগে বলা হয়েছে, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শিরোপা উদযাপনের সময় হার্দিক জাতীয় পতাকা শরীরে জড়িয়ে ‘অশোভন’ আচরণ করেছেন। আইনজীবীর দাবি, পান্ডিয়ার এমন কর্মকাণ্ড ভারতের জাতীয় পতাকার অমর্যাদা এবং দেশের আইনের সুস্পষ্ট লঙ্ঘন। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বিতর্ক থাকলেও বিশ্বকাপের পুরো আসরে ব্যাট-বলে উজ্জ্বল ছিলেন হার্দিক। টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ সময়ে ব্যাট হাতে দুটি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। বল হাতে শিকার করেছেন ৯টি উইকেট। ভারতের শিরোপা জয়ে তার অলরাউন্ড নৈপুণ্য ছিল অন্যতম বড় অস্ত্র। ম্যাচ শেষে হার্দিক জানিয়েছিলেন, দেশের হয়ে শিরোপা জেতাই তার একমাত্র স্বপ্ন।

ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়েছে ভারত। প্রথমে ব্যাট করে ভারত গড়েছিল ২৫৫ রানের পাহাড়। জবাবে কিউইরা মাত্র ১৫৯ রানেই গুটিয়ে যায়। এই জয়ে টানা দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের মুকুট মাথায় পরলো টিম ইন্ডিয়া।

টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের খুশিতে যখন পুরো ভারত ভাসছে, ঠিক তখনই হার্দিকের এই আইনি জটিলতা ভক্তদের মনে অস্বস্তি তৈরি করেছে। একদিকে বিশ্বজয়ের বীরত্ব, অন্যদিকে আইনি লড়াই—হার্দিক পান্ডিয়া এখন দুই ভিন্ন মেরুতে দাঁড়িয়ে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জাতীয় পতাকার ‘অবমাননা’ করার অভিযোগ উঠেছে হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে

আপডেট সময় : ০৭:৫৬:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬