ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

চট্টগ্রামের হ্যাটট্রিক, ৩ রানের রোমাঞ্চকর জয় খুলনার চট্টগ্রামের হ্যাটট্রিক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৬:০২ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • / 222
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্টে হাড্ডাহা্ড্ডি লড়াই শেষে নাটকীয় জয় পেয়েছে খুলনা। তার আগে দাপুটের সঙ্গে আসরে নিজেদের জয়ের হ্যাটট্রিক পূর্ণ করে চট্টগ্রাম বিভাগ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হওয়া দুই ম্যাচের সেরা খেলোয়াড় হন মাহমুদুল হাসান জয় এবং জিয়াউর রহমান।

দিনের প্রথম ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করেছিল বরিশাল। উদ্বোধনী জুটিতে আসে ৪০ আর দ্বিতীয় উইকেটজুটিতে আসে ৩০ রান। এর পরই খেই হারায় দলটি। চট্টগ্রামের বাঁহাতি পেসার মেহেদী হাসান রানা ৪ উইকেট নিয়ে বরিশালের ব্যাটিং লাইনআপ ভেঙে দেন। তার সঙ্গে ২টি উইকেট নেন হাসান মুরাদ ও ১টি উইকেট নেন মোহাম্মদ রুবেল। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১২৮ রান তুলতে পারে বরিশাল। দলের হয়ে ইফতিখার হোসেন ইফতি ২৬ বলে সর্বোচ্চ ৩৩ ও ফজলে মাহমুদ ২৯ বলে ২৬ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে থাকেন চট্টগ্রামের ওপেনার মাহমুদুল হাসান জয়। ৪৮ বলে ৭৮ রানের দুর্দান্ত ইনিংসে তিনি মারেন ৬টি চার ও ৫টি ছক্কা। তার সঙ্গী সৈকত আলী ২৮ বলে ২৩ রানে অপরাজিত থাকেন। ১১ বলে ২২ রানের ঝড়ো ইনিংস খেলেন মুমিনুল হক সৌরভ। শেষ পর্যন্ত ২১ বল হাতে রেখেই ৮ উইকেটের বড় জয় পায় চট্টগ্রাম। আসরে এটি তাদের টানা তৃতীয় জয়।

দিনের দ্বিতীয় ম্যাচে রংপুরের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১৪৯ রান সংগ্রহ করে খুলনা। জিয়াউর রহমান ১৬ বলে ৩৬ রানের বিস্ফোরক ইনিংস খেলেন। তার আগে এনামুল হক বিজয় করেন ৩৫, মোহাম্মদ মিঠুন ২৫ ও নাহিদুল ইসলাম ২০ রান। জবাবে তানবীর হায়দারের ব্যাটে চড়ে জয়ের দিকেই এগোচ্ছিল রংপুর। শেষ ৩ ওভারে ৩৩ ও শেষ ওভারে ১৩ রানের প্রয়োজন ছিল দলটির। এখানেও দলের হাল ধরেন জিয়া। তার শেষ ওভারে কোনো বাউন্ডারি না্ আসায় ৯ রানের বেশি নিতে পারেনি রংপুর। তাতে ইনিংস থামে ৬ উইকেটে ১৪৬ রানে। আর নাটকীয়ভাবে খুলনা ম্যাচ জেতে , মাত্র ৩ রানের ব্যবধানে। তানবীর দলের হয়ে ৪৭ বলে অপরাজিত ৬০ রান করেন, অনিক সরকার ২৮ ও আকবর আলী ১৯ রান করেন। খুলনার রবিউল হক ৩২ রানে নেন ৩ উইকেট। কিন্তু অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরার পুরস্কার ওঠে জিয়ার হাতে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সীমান্তের কৃষকদের পাশে কৃষি বিভাগ, রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সীমান্তবর্তী এলাকার কৃষকদের কৃষি উৎপাদনে আরও উৎসাহিত করতে বিশেষ কৃষি সহায়তা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি) এর আওতায় পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান, এলজিইডির প্রতিনিধি মোহাম্মদ আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর যৌথ উদ্যোগে বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার ৮০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ১০ কেজি ব্রি জাতের রোপা আমন ধানের বীজ এবং ২৬ কেজি বিভিন্ন ধরনের সার প্রদান করা হয়েছে। কৃষি বিভাগ জানায়, সীমান্ত এলাকায় পাট, আখ ও ভুট্টার মতো অধিক উচ্চতার ফসলের পরিবর্তে ধানসহ অপেক্ষাকৃত কম উচ্চতার ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। সংশ্লিষ্টদের মতে, এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থাপনাও আরও কার্যকর হবে। উপস্থিত কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সহায়তা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে কৃষিকাজে আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চট্টগ্রামের হ্যাটট্রিক, ৩ রানের রোমাঞ্চকর জয় খুলনার চট্টগ্রামের হ্যাটট্রিক

আপডেট সময় : ০৬:৫৬:০২ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫