ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo এলজিইডি দিনাজপুরে বিদায়-বরণ সংবর্ধনায় নেতৃত্বের ধারাবাহিকতার প্রত্যয় পুনর্ব্যক্ত Logo [আপডেট] রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে

কামারখন্দে ৩ দিনব্যাপী নজরুল বর্ষ-২০২৬ উদযাপন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১১:৪৮ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • / 71
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‎কামারখন্দে ৩ দিনব্যাপী ‘নজরুল বর্ষ-২০২৬’ উদযাপনঃ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

মোঃ মোসলেম উদ্দিন সিরাজী : সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি 

‎জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিশীলতাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সিরাজগঞ্জের কামারখন্দে বর্ণাঢ্য আয়োজনে ৩ দিনব্যাপী “নজরুল বর্ষ-২০২৬” উদযাপন করা হয়েছে।

এই উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো।

‎গত বৃহস্পতিবার (২জুলাই) থেকে শুরু হওয়া ৩ দিনব্যাপী উৎসবের সমাপনী ও মূল আলোচনা সভাটি শনিবার (৪ জুলাই) কামারখন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছিলো।

কামারখন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড.বিপাশা হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ,(এমপি) এর ব্যক্তিগত কর্মকর্তা ও সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আব্দুল্লাহ আল কায়েস।

অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ,(এমপি) এর ব্যক্তিগত কর্মকর্তা ও সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আব্দুল্লাহ আল কায়েস বলেছেন,”কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য,অসাম্প্রদায়িকতা ও মানবতার কবি। তাঁর কবিতা ও গান আমাদের অন্যায়-অবিচারের বিরুদ্ধে লড়তে অনুপ্রাণিত করে। তরুণ প্রজন্মের মাঝে নজরুলের দেশপ্রেম ও চেতনার বিস্তার ঘটাতে উপজেলা পর্যায়ের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। “সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ড.বিপাশা হোসাইন বলেছেন,”কামারখন্দের শিক্ষা ও সংস্কৃতির বিকাশে ৩ দিনব্যাপী এই নজরুল বর্ষ উদযাপন একটি মাইলফলক হয়ে থাকবে। আমরা চেষ্টা করেছি স্থানীয় শিক্ষার্থী এবং সর্বস্তরের মানুষের কাছে কবির কালজয়ী সৃষ্টিসমূহ তুলে ধরতে।

‎অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কামারখন্দের স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছিলো। এতে নজরুলের বিখ্যাত সব উদ্দীপনামূলক গান,কবিতা আবৃত্তি এবং নৃত্য পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেছেন শিল্পীরা। ৩ দিনব্যাপী এই অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় সংস্কৃতিপ্রেমী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে।

উক্ত অনুষ্ঠানে কামারখন্দ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধা,শিক্ষক, সাংবাদিক এবং গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কামারখন্দে ৩ দিনব্যাপী নজরুল বর্ষ-২০২৬ উদযাপন

আপডেট সময় : ০৩:১১:৪৮ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬