ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেদের প্রত্যাহারের ঘোষণা দিয়েছে আফগানিস্তান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • / 297

ছবি : সংগৃহীত

দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তানের বিমান হামলায় তিন স্থানীয় ক্রিকেটারের মৃত্যুর ঘটনায় আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেদের প্রত্যাহারের ঘোষণা দিয়েছে আফগানিস্তান। এই সিরিজে অংশ নেওয়ার কথা ছিল পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কার।

আগামী ১৭ থেকে ২৯ নভেম্বর পাকিস্তানের রাওয়ালপিন্ডি ও লাহোরে ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

শুক্রবার (১৭ অক্টোবর)  তবে হামলার ঘটনার পর আফগানিস্তান ক্রিকেট বোর্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বিবৃতিতে জানায়, পাকিস্তানের পাকতিকা প্রদেশে বিমান হামলায় আমাদের তিনজন স্থানীয় ক্রিকেটার প্রাণ হারিয়েছেন। তাঁরা প্রাদেশিক রাজধানী শারানায় এক ‘ফ্রেন্ডলি ম্যাচ’ শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন।

বলা হয়েছে, তাঁদের মৃত্যু আমাদের ক্রীড়া সম্প্রদায়ের জন্য অপূরণীয় ক্ষতি। তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেদের প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।

এ সিরিজের মাধ্যমে পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো আফগানিস্তানের খেলতে নামার কথা ছিল। কিন্তু দুই দেশের সেনাদের মধ্যে সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষ ও বিমান হামলার কারণে তা আর সম্ভব হচ্ছে না।

উল্লেখ্য, আফগানিস্তান ২০২৩ সালের এশিয়া কাপ এবং চলতি বছরের শুরুর দিকে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে গিয়েছিল, তবে সেখানে দুই দলের মুখোমুখি কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি।

গত দুই সপ্তাহ ধরে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে। সীমান্তবর্তী অঞ্চল এবং আফগানিস্তানের ভেতরে একাধিক বিমান হামলায় এখন পর্যন্ত শতাধিক মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে।

এ বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে ধারণা করা হচ্ছে, চলমান উত্তেজনা শুধু রাজনৈতিক সম্পর্ক নয়, দুই দেশের ক্রীড়া অঙ্গনেও বিরূপ প্রভাব ফেলতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সীমান্তের কৃষকদের পাশে কৃষি বিভাগ, রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সীমান্তবর্তী এলাকার কৃষকদের কৃষি উৎপাদনে আরও উৎসাহিত করতে বিশেষ কৃষি সহায়তা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি) এর আওতায় পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান, এলজিইডির প্রতিনিধি মোহাম্মদ আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর যৌথ উদ্যোগে বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার ৮০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ১০ কেজি ব্রি জাতের রোপা আমন ধানের বীজ এবং ২৬ কেজি বিভিন্ন ধরনের সার প্রদান করা হয়েছে। কৃষি বিভাগ জানায়, সীমান্ত এলাকায় পাট, আখ ও ভুট্টার মতো অধিক উচ্চতার ফসলের পরিবর্তে ধানসহ অপেক্ষাকৃত কম উচ্চতার ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। সংশ্লিষ্টদের মতে, এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থাপনাও আরও কার্যকর হবে। উপস্থিত কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সহায়তা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে কৃষিকাজে আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেদের প্রত্যাহারের ঘোষণা দিয়েছে আফগানিস্তান

আপডেট সময় : ১২:০৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫