ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

বাংলাদেশকে ১৬৯ রানের লক্ষ্য দিল ভারত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৫:২৭ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 162
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাওয়ার প্লেতে রীতিমতো ঝড় তুলেছিলেন অভিষেক শর্মা ও শুবমান গিল। রান আউটে কাটা পড়ে অভিষেক ফেরার পর মোড় ঘুরে যায়। প্রথম দশ ওভারে ৯৬ রান তোলা ভারত পরের দশ ওভারে করতে পেরেছে মাত্র ৭২ রান। তাতে ১৬৮ রানের বেশি করতে পারেনি ভারত।

দুবাইতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিতে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান করেছে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৭৫ রান করেছেন অভিষেক।

নতুন বলে দারুণ শুরু করেছিলেন তানজিম হাসান সাকিব। প্রথম ওভারে মাত্র ৩ রান দিয়েছিলেন তিনি। পরের ওভারেই স্পিন আক্রমণে যায় বাংলাদেশ। নাসুম আহমেদও ভালো বোলিং করেছেন। ইনিংসের তৃতীয় ওভারেই উইকেটের সম্ভাবনা তৈরি করেছিলেন সাকিব। কিন্তু উইকেটের পেছনে ক্যাচ ফেলেছেন জাকের আলি।

৭ রানে জীবন পাওয়া অভিষেক পরের ওভারেই জ্বলে উঠেন। নাসুমকে দুই ছক্কা ও এক চার মেরে হাত খুলে খেলা শুরু করেন। সেই শুরু, এরপর পুরো পাওয়ার প্লের বাকি ওভারগুলোতে রীতিমতো ঝড় বইয়ে দেন। ৩ ওভারে ১৭ করা ভারত পাওয়ার প্লের পরের ৩ অভারে তুলে ৫৫ রান। সবমিলিয়ে ৬ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ভারত করে ৭২ রান।

পাওয়ার প্লে শেষেই উইকেটের দেখা পেয়েছে বাংলাদেশ। সপ্তম ওভারে প্রথম অবার আক্রমণে এসেই ব্রেকথ্রু এনে দেন রিশাদ। এই লেগিকে উড়িয়ে মারতে গিয়ে তানজিম সাকিবের হাতে ক্যাচ দেন শুবমান গিল। সাজঘরে ফেরার আগে ১৯ বলে করেন ২৯ রান। নবম ওভারে আবারো উইকেট পেয়েছেন রিশাদ। তিনে নামা শুবম দুবে ২ রানের বেশি করতে পারেননি।

ব্যাক্তিগত ফিফটি পেয়েছেন দারুণ ফর্মে থাকা অভিষেক শর্মা। ২৫ বলে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি। ফিফটির পরও আক্রমণাত্মক ব্যাটিংয়ে সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন অভিষেক। শেষ পর্যন্ত রান আউটে কাটা পড়েছেন তিনি। রিশাদের দুর্দান্ত থ্রোতে স্টাম্প ভাঙেন মুস্তাফিজ। সাজঘরে ফেরার আগে ৩৭ বলে ৭৫ রান করেছেন এই ওপেনার।

এর চারবল পরই ফিরেছেন সূর্যকুমার যাদবও। ভারত অধিনায়ককে জাকেরের ক্যাচ বানিয়েছেন মুস্তাফিজ। ১১ বল খেলে ৫ রানের বেশি করতে পারেননি তিনি। সূর্যের পথে হেঁটেছেন তিলক ভার্মাও। ৭ বলে করেছেন ৫ রান।

হার্দিক পান্ডিয়া এদিন এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করেছেন। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ২৯ বলে করেছেন ৩৮ রান। এ ছাড়া অক্ষর প্যাটেল করেছেন ১৫ বলে অপরাজিত ১০ রান।

বাংলাদেশের হয়ে ২৭ রানে ২ উইকেট নিয়ে ইনিংসের সেরা বোলার রিশাদ হোসেন। এ ছাড়া একটি করে উইকেট শিকার করেছেন মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশকে ১৬৯ রানের লক্ষ্য দিল ভারত

আপডেট সময় : ০৪:৩৫:২৭ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫