ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

আরেকটি এশিয়ান মিশনে বাংলাদেশ নারী দল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৪:০৯ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • / 168
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি বছরটা বাংলাদেশের নারী ফুটবলের জন্য ঐতিহাসিক। জুনে মিয়ানমারে সিনিয়র দল এবং এক মাস পর লাওসে অ-২০ দল এশিয়া কাপ নিশ্চিত করেছে। এবার অ-১৭ দলের এশিয়া কাপ মিশন। জর্ডানের এশিয়ান টুর্নামেন্টের আগে বাংলাদেশ প্রস্তুতির জন্য আগামীকাল বাংলাদেশ দল সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হচ্ছে।

বাংলাদেশ নারী দলের হেড কোচ বৃটিশ পিটার বাটলার। তবে অ-১৭ দলে কোচ বদল হচ্ছে বারবার। সাফ অ-১৭ টুর্নামেন্ট খেলেছে মাহবুবুর রহমান লিটুর অধীনে। এএফসি টুর্নামেন্টে বাফুফে দায়িত্ব দিয়েছে ট্যাকনিক্যাল ডাইরেক্টর সাইফুল বারী টিটুকে। সাইফুল বারী টিটু কয়েক সপ্তাহ আগে অ-২৩ দলের সঙ্গে ভিয়েতনাম সফরে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। এখন অবশ্য শারীরিক ভাবে সুস্থ আছেন বলে জানান।

দলের সঙ্গে মাত্র এক সপ্তাহের কম সময় টিটু। এরপরও এএফসি টুর্নামেন্টে মূল পর্বে খেলার আশাবাদ ব্যক্ত করলেন, ‘জর্ডান ও চাইনিজ তাইপের সিনিয়র দলের র‌্যাংকিং আমাদের চেয়ে অনেক এগিয়ে। প্রথম ম্যাচই জর্ডানের সঙ্গে পড়েছে। আমরা চেষ্টা করব সেরাটা দিয়ে মূল পর্বে খেলার। দুবাইয়ে আমরা ৭ সেপ্টেম্বর সিরিয়া ও ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলব। এই দুই ম্যাচ আমাদের প্রস্তুতিতে ভালো ভূমিকা রাখবে।’

এএফসি অ-১৭ নারী টুর্নামেন্টের বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে রয়েছে স্বাগতিক জর্ডান ও চাইনজি তাইপে। তিন দলের এই গ্রুপে কেবল মাত্রই চ্যাম্পিয়নই পরের বছর মূল পর্বে খেলার সুযোগ পাবে। বাংলাদেশ এএফসি অ-১৬ টুর্নামেন্টে দুই বার মূল আসরে খেলেছিল। সানজিদা-কৃষ্ণারা এএফসির মূল পর্বে খেলায় বাংলাদেশের ফুটবলে বাক বদল হয়েছিল।

বাফুফে নারী ফুটবলে বেশ জোর দিয়েছে। এজন্য অ-১৭ টুর্নামেন্টের আগে দু’টি প্রস্তুতির ম্যাচের ব্যবস্থা করেছে। এরপরও বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ খুব বেশি আশাবাদী নন, ‘এবার ওদের প্রস্তুতি সেভাবে খুব বেশি হয়নি। ওদের অভিজ্ঞতাও আগের (সানজিদাদের) মতো নয়। এরপরও প্রত্যাশা থাকবে যেন চূড়ান্ত পর্বে খেলতে পারে। যদি উঠে অবশ্যই বাফুফের পক্ষ থেকে তাদের প্রস্তুতি জোরদার করা হবে।’

১৩ অক্টোবর জর্ডান আর ১৭ অক্টোবর চাইনিজ তাইপের বিপক্ষে দু’টি ম্যাচ বাংলাদেশের। জর্ডানে আকাবা স্টেডিয়ামে আর্টিফিশিয়াল টার্ফে এএফসি অ-১৭ টুর্নামেন্টের বাছাই অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ অ-১৭ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস অবশ্য আশাবাদী। তিনি বলেন, ‘আমরা সাফ খেলেছি কিছু দিন আগে। অনুশীলনের মধ্যে রয়েছি। দুবাইয়ে দুই ম্যাচ খেলব। আশা করি আমরা জর্ডান থেকে ভালো কিছু করেই ফেলব।’

অ-১৭ দলের সহকারী কোচ হিসেবে আছেন জয়া চাকমা। যিনি মূলত রেফারি। একজন সক্রিয় রেফারি আবার কোচের ভূমিকায়। এ নিয়ে বাফুফের নীতিমালা নিয়ে ট্যাকনিক্যাল ডাইরেক্টর টিটুর মন্তব্য, ‘সে রেফারি হলেও এ লাইসেন্স কোচিং করেছে। বিকেএসপির কোচ হয়েও সাফল্য আছে। আগে রেফারিদের কোচিং কোর্সে স্বাগত করা হতো না। এখন অবশ্য সেই রকম না। আমাদের দেশে সীমাবদ্ধতায় অনেক কিছুই করতে হয়।’

মাঝে নারী দলে দলনেতা সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছিল। এবার জর্ডানে আবার দলনেতা করা হয়েছে নির্বাহী সদস্য টিপু সুলতানকে। দলনেতা নিজ খরচেই দলের সঙ্গে যাবেন বলে নারী উইংয়ের প্রধান জানিয়েছেন। ২০২৪ সালে সাফ চ্যাম্পিয়নশিপে তিনি দলনেতা থাকলেও গিয়েছেন ফাইনালের আগে। চ্যাম্পিয়ন হওয়ার পর বিভিন্ন সংবর্ধনা অনুষ্ঠানে তিনিও পুরস্কার গ্রহণ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সীমান্তের কৃষকদের পাশে কৃষি বিভাগ, রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সীমান্তবর্তী এলাকার কৃষকদের কৃষি উৎপাদনে আরও উৎসাহিত করতে বিশেষ কৃষি সহায়তা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি) এর আওতায় পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান, এলজিইডির প্রতিনিধি মোহাম্মদ আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর যৌথ উদ্যোগে বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার ৮০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ১০ কেজি ব্রি জাতের রোপা আমন ধানের বীজ এবং ২৬ কেজি বিভিন্ন ধরনের সার প্রদান করা হয়েছে। কৃষি বিভাগ জানায়, সীমান্ত এলাকায় পাট, আখ ও ভুট্টার মতো অধিক উচ্চতার ফসলের পরিবর্তে ধানসহ অপেক্ষাকৃত কম উচ্চতার ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। সংশ্লিষ্টদের মতে, এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থাপনাও আরও কার্যকর হবে। উপস্থিত কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সহায়তা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে কৃষিকাজে আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরেকটি এশিয়ান মিশনে বাংলাদেশ নারী দল

আপডেট সময় : ০৫:৪৪:০৯ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫