ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

চূড়ান্ত হলো রংপুরের দুই বিদেশি ক্রিকেটার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৭:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • / 245
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বিপিএল নিলামের আগে অন্যান্য দলের মতো দুই বিদেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি সম্পন্ন করেছে রংপুর রাইডার্স। বিপিএলে বরাবরই শক্তিশালী দল গঠন করে শিরোপা দৌড়ে থাকে ফ্র্যাঞ্চাইজিটি। এবারও তাদের নজর শিরোপাতেই।
রংপুরের বিদেশি ক্রিকেটার হিসেবে রয়েছেন খাওয়াজা নাফে ও সুফিয়ান মুকিমকে। বিসিবির পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। নাফে বিপিএলের গত আসরে চট্টগ্রাম কিংসের হয়ে খেলেছেন। আর মুকিম এর আগে বিপিএলে খেলেননি।
স্থানীয় ক্রিকেটারদের মধ্যে বরাবরের মতোই নুরুল হাসান সোহানে আস্থা রেখেছে রংপুর। সবশেষ কয়েক বছরেই দলটির হয়ে খেলেছেন তিনি। এমনকি রংপুরকে নেতৃত্বও দিয়েছেন। গ্লোবাল সুপার লিগেও (জিএসএল) শিরোপা জিতেছেন একই ফ্র্যাঞ্চাইজির হয়ে।
আরেক স্থানীয় ক্রিকেটার হিসেবে তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স। সবশেষ আসরে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলেছেন ফিজ। নতুন মৌসুমে রংপুর রাইডার্সের জার্সিতে খেলতে দেখা যাবে মুস্তাফিজকে।
রোববার (৩০) নভেম্বর অনুষ্ঠিত হবে এবারের বিপিএলের নিলাম। শুরুতে আয়োজকদের পক্ষ থেকে বিকেল ৩টায় নিলাম শুরুর কথা বলা হলেও শেষ মুহূর্তে তাতে পরিবর্তন আনা হয়েছে। এক ঘণ্টা পিছিয়ে বিকেল ৪টায় শুরু হবে এবারের বিপিএল নিলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চূড়ান্ত হলো রংপুরের দুই বিদেশি ক্রিকেটার

আপডেট সময় : ০৬:৫৭:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫