ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

আদনান সামির অবিশ্বাস্য ওজন কমানোর গল্প

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৪:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • / 215
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ওজন কমানোর যাত্রা কখনোই সহজ নয়। এটি দীর্ঘ প্রক্রিয়া এবং অগ্রগতি হয় ধীরে ধীরে। অনেক সময় দেখা যায়, কেউ কয়েক কেজি কমালেও কিছু মাস পর আবার সেই ওজন ফিরিয়ে আনে, বরং তার থেকেও বেশি। সার্জারি বা ওষুধ দ্রুত সমাধান দিতে পারে ঠিকই, কিন্তু স্বাভাবিক উপায়ে ওজন কমানোই সবসময় সবচেয়ে ভালো।
এই প্রসঙ্গে কিংবদন্তি গায়ক ও সংগীতশিল্পী আদনান সামির অসাধারণ ওজন কমানোর যাত্রা সত্যিই অনুপ্রেরণাদায়ক। তিনি ২৩৩ কেজি থেকে ১১০ কেজিতে নামতে সক্ষম হন বারিয়াট্রিক সার্জারি কিংবা লাইপোসাকশন কোনো কিছুই ছাড়াই। তিনি পুরোপুরি তার খাদ্যাভ্যাস পরিবর্তন এবং কঠোর ব্যায়াম রুটিন অনুসরণ করেই এই সাফল্য অর্জন করেন।
‘আপ কি আদালত’ অনুষ্ঠানের এক পর্বে আদনান সামি নিজের জীবনযাপনে আনা পরিবর্তনের কথা তুলে ধরেন, যেগুলোর মাধ্যমে তিনি ১২০ কেজি ওজন কমাতে সক্ষম হন।
সেখানে তিনি বলেন, ‘অনেক জল্পনা ছিল, কেউ বলেছেন আমি বারিয়াট্রিক সার্জারি করেছি, কেউ বলেছেন লাইপোসাকশন আমার ক্ষেত্রে, আমার ওজন ছিল ২৩৩ কেজি। এত চর্বি সরাতে গেলে তো ভ্যাকুয়াম ক্লিনার লাগত।’
‘তেরা চেহরা’ খ্যাত এই গায়ক আরো বলেন, ‘লাইপোসাকশন তো একেবারেই হয়নি, বারিয়াট্রিক সার্জারিও নয়।’ তিনি জানান, তার পুষ্টিবিদের নির্দেশিত ‘রুটি নয়, ভাত নয়, চিনি নয়, তেল নয়, অ্যালকোহল নয়’ এমন খাদ্যাভ্যাসই তাকে প্রথম মাসেই ২০ কেজি ওজন কমাতে সাহায্য করে।
প্রেরণার উৎস হিসেবে তিনি বলেন, ‘একদিন আমি শপিং মলে গিয়ে একটি এক্সএল সাইজের টি-শার্ট দেখলাম। তখন আমার সাইজ ছিল ৯ এক্সএল, কিন্তু টি-শার্টটা আমার খুব পছন্দ হয়েছিল। মা তখন বলেছিলেন, তোমার হাতও ওই টি-শার্টে ঢুকবে না।’
তিনি স্মৃতিচারণ করে বলেন, ‘যখনই মনে হতো কিছুটা ওজন কমেছে, আমি সেই টি-শার্টটি পরে দেখতাম। রাতে দুই-তিনবারও চেষ্টা করতাম, ফিট হয় কি না দেখার জন্য।
তারপর এক রাতে প্রায় ৩টার দিকে আমি টি-শার্টটি পরে দেখি এবার পুরোপুরি ফিট! বাবাকে ফোন করেছিলাম, আনন্দে লাফিয়ে উঠেছিলাম।’
৫৪ বছর বয়সী এই শিল্পী শেষে বলেন, ‘এভাবেই আমি ওজন কমিয়েছি, অনেক পরিশ্রম করে। জীবনে কোনো শর্টকাট নেই।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সীমান্তের কৃষকদের পাশে কৃষি বিভাগ, রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সীমান্তবর্তী এলাকার কৃষকদের কৃষি উৎপাদনে আরও উৎসাহিত করতে বিশেষ কৃষি সহায়তা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি) এর আওতায় পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান, এলজিইডির প্রতিনিধি মোহাম্মদ আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর যৌথ উদ্যোগে বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার ৮০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ১০ কেজি ব্রি জাতের রোপা আমন ধানের বীজ এবং ২৬ কেজি বিভিন্ন ধরনের সার প্রদান করা হয়েছে। কৃষি বিভাগ জানায়, সীমান্ত এলাকায় পাট, আখ ও ভুট্টার মতো অধিক উচ্চতার ফসলের পরিবর্তে ধানসহ অপেক্ষাকৃত কম উচ্চতার ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। সংশ্লিষ্টদের মতে, এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থাপনাও আরও কার্যকর হবে। উপস্থিত কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সহায়তা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে কৃষিকাজে আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আদনান সামির অবিশ্বাস্য ওজন কমানোর গল্প

আপডেট সময় : ০৫:৫৪:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫