ঢাকা ০৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

অভিযোগ থেকে মুক্তি পেতে বিসিবিকে বিজয়ের লিগ্যাল নোটিশ

মোজো ডেক্স
  • আপডেট সময় : ০৭:১৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • / 189
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগ থেকে মুক্তি পেতে এবং প্লেয়ার্স অকশনে না রাখার প্রতিবাদে বিসিবিতে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এনামুল হক বিজয়। বিপিএল গভর্নিং কাউন্সিল সভাপতি ও উপেদষ্টা বরাবর এই নোটিশ আইনজীবীর মাধ্যমে করালেও তা নিজের হাতেই সাবমিট করেছেন তিনি। ন্যায় বিচার পেতে সর্বোচ্চ পর্যায়ে গিয়ে চেষ্টা করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন গত আসরে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজিতে খেলা এই ক্রিকেটার।
গণমাধ্যমের সামনে লুকালেন না কিছুই। ক্ষোভের সুরে বিজয় জানিয়ে দিলেন, অভিযোগ থেকে মুক্তি পেতে সর্বোচ্চ পর্যায়েই চেষ্টা করবেন তিনি।
বিজয়ের কথাতেই স্পষ্ট ইঙ্গিত। গায়ে যে কালির আঁচড় লেগেছে এটা মোছার জন্য তার চেষ্টার কোন অন্ত থাকবে না। অবশ্য বিষয়টা শুধু মর্যাদার নয়। এর সঙ্গে জড়িয়ে আছে তার রুটি রুজিও।
বিপিএলের গত আসরে ম্যাচ ফিক্সিংয়ের দায়ে অভিযুক্ত এনামুল হক বিজয়। তার সঙ্গে নাম এসেছে আরো আট ক্রিকেটারের। এ জন্য বিপিএলের ১২তম আসরের খেলোয়াড় নিলামে নাম ছিলো না তাদের। বিসিবির এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেও প্রতিকার পাননি এই ওপেনার। এবার দলিল-দস্তাবেজ কাগজপত্র নিয়ে সরাসরি উপস্থিত ক্রিকেট বোর্ডে।
বিসিবিতে এলেও বিজয় লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিল সভাপতি বরাবর। একই চিঠি পাঠানো হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব বরাবরও। তার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে, সেই দায় থেকে মুক্তি পেতে সর্বোচ্চ আইনী লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সবশেষ আসরে রাজশাহী ফ্র্যাঞ্চাইজিতে খেলা এই ক্রিকেটার।
বিজয় বলেন, ‘বিসিবিকে আমি একটা লিগ্যাল নোটিশ পাঠিয়েছি বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রেসিডেন্ট ও উপদেষ্টা বরাবর। এসেছিলাম বিসিবিতে জমা দিতে। বিসিবি এটা গ্রহণ করেছে। আমার ডকুমেন্ট আছে বিসিবিতে আমি কী নোটিশ জারি করেছি। সেটাতে আমার আইনজীবীর নাম্বারও দেয়া আছে। আপনাদের (সাংবাদিকদের) কিছু জানার থাকলে অবশ্যই তাকে জিজ্ঞাসা করবেন।’
বিপিএল গভর্নিং কাউন্সিলকে উদ্দেশ্য করে এই লিগ্যাল নোটিশের জবাবের অপেক্ষায় বিজয়। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এই চিঠির জবাব না এলে হয়তো বা মামলার পথেই হাঁটবেন তিনি। যার প্রভাব পড়ার শঙ্কা রয়েছে আসছে বিপিএলেও।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সীমান্তের কৃষকদের পাশে কৃষি বিভাগ, রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সীমান্তবর্তী এলাকার কৃষকদের কৃষি উৎপাদনে আরও উৎসাহিত করতে বিশেষ কৃষি সহায়তা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি) এর আওতায় পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান, এলজিইডির প্রতিনিধি মোহাম্মদ আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর যৌথ উদ্যোগে বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার ৮০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ১০ কেজি ব্রি জাতের রোপা আমন ধানের বীজ এবং ২৬ কেজি বিভিন্ন ধরনের সার প্রদান করা হয়েছে। কৃষি বিভাগ জানায়, সীমান্ত এলাকায় পাট, আখ ও ভুট্টার মতো অধিক উচ্চতার ফসলের পরিবর্তে ধানসহ অপেক্ষাকৃত কম উচ্চতার ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। সংশ্লিষ্টদের মতে, এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থাপনাও আরও কার্যকর হবে। উপস্থিত কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সহায়তা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে কৃষিকাজে আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অভিযোগ থেকে মুক্তি পেতে বিসিবিকে বিজয়ের লিগ্যাল নোটিশ

আপডেট সময় : ০৭:১৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫