ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

বিপিএলের পুরো আসরে পাকিস্তানি ক্রিকেটারদের উপস্থিতি অনিশ্চিত

মোজো ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৫৬:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • / 212
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলামে হাই প্রোফাইল পাকিস্তানি তারকাদের প্রতি আগ্রহ না দেখালেও সরাসরি চুক্তিতে দল পেয়েছেন বেশ কয়েকজন হাইপ্রোফাইল তারকা। তবে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোকে দুঃসংবাদ দিয়েছে ক্রিকবাজ।
পাকিস্তানের এই হাইপ্রোফাইল ক্রিকেটারদের বিপিএলের পুরো মৌসুমে পাওয়া যাবে না বলে শঙ্কা প্রকাশ করা হয়েছে। দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টটির সময় পাকিস্তান জাতীয় দলের ব্যস্ত সূচিই এই শঙ্কার নেপথ্যে।
কয়েকটি ফ্র্যাঞ্চাইজির কর্মকর্তারা ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, এখন তাদের বিকল্প খেলোয়াড় খুঁজতে হবে।
একটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা একজন কর্মকর্তা ক্রিকবাজকে বলেছেন, ‘আমরা জানি যে তারা (পাকিস্তানি ক্রিকেটাররা) পুরো মৌসুম জুড়ে উপলব্ধ থাকবে না, কারণ জানুয়ারির মাঝামাঝি শ্রীলঙ্কার বিপক্ষে একটি সিরিজ আছে এবং জানুয়ারির শেষ দিকে অস্ট্রেলিয়ার বিপক্ষেও সিরিজ রয়েছে।’
২৬ ডিসেম্বর থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত নির্ধারিত বিপিএলের সময়সূচি পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজের সঙ্গে সংঘর্ষ সৃষ্টি করেছে। অথচ এই টুর্নামেন্টই টাইগারদের বিশ্বকাপ প্রস্তুতির শেষ ধাপ।
পাকিস্তান আগামী ৭, ৯ ও ১১ জানুয়ারি ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। সে সময় বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে সফরকারীরা শ্রীলঙ্কায় ক্যাম্পেও থাকবে, এবং তাদের বিশ্বকাপ ম্যাচগুলির ভেন্যুও সেখানেই নির্ধারিত।
জানুয়ারির শেষ সপ্তাহে পাকিস্তান সফরে যাবে অস্ট্রেলিয়া। এই সফরে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অজিরা। এরপরই পাকিস্তান বিশ্বকাপের জন্য শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হওয়ার প্রস্তুতি নেবে। ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত শ্রীলঙ্কা ও ভারতের যৌথ আয়োজনে টি২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।
বেশ কয়েকজন শীর্ষস্থানীয় পাকিস্তানি ক্রিকেটার বিপিএলের বিভিন্ন দলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। এই তালিকায় আছেন ওপেনার সাইম আয়ুব, মোহাম্মদ নবী, আবরার আহমেদ, সাহিবজাদা ফারহান, উসমান খান, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহসহ আরও অনেকে।
পিসিবির এক কর্মকর্তা বলেন, ‘এটা ঠিক নয় যে আমরা এই বছর এনওসি (অনাপত্তিপত্র) দিচ্ছি না। যারা এনওসির জন্য আবেদন করেছে, তাদের আবেদন এখন প্রক্রিয়াধীন। আমরা দেখছি কাকে দেওয়া যেতে পারে আর কাকে দেওয়া যাবে না।’
তিনি আরও বলেন, ‘তবে এটাও মনে রাখতে হবে—যখনই জাতীয় দায়িত্ব থাকে, সেটাই আমাদের অগ্রাধিকার। তাই কেউ যদি জাতীয় দায়িত্বে থাকে, সে ক্ষেত্রে সে এনওসি পাবে না। বিশ্বজুড়ে এটা একইভাবে চলে।’
অনেকেই মনে করেন, শ্রীলঙ্কা সিরিজের আগে ফাঁকা সময়ে বা শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া সিরিজের মাঝখানে কিছু খেলোয়াড় বিপিএলে কয়েকটি ম্যাচ খেলতে পারেন। আবার কেউ কেউ মনে করেন, যারা আসন্ন টি২০ বিশ্বকাপের মূল পরিকল্পনায় নেই, তারাও বিপিএলে খেলার সুযোগ পেতে পারেন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সীমান্তের কৃষকদের পাশে কৃষি বিভাগ, রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সীমান্তবর্তী এলাকার কৃষকদের কৃষি উৎপাদনে আরও উৎসাহিত করতে বিশেষ কৃষি সহায়তা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি) এর আওতায় পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান, এলজিইডির প্রতিনিধি মোহাম্মদ আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর যৌথ উদ্যোগে বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার ৮০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ১০ কেজি ব্রি জাতের রোপা আমন ধানের বীজ এবং ২৬ কেজি বিভিন্ন ধরনের সার প্রদান করা হয়েছে। কৃষি বিভাগ জানায়, সীমান্ত এলাকায় পাট, আখ ও ভুট্টার মতো অধিক উচ্চতার ফসলের পরিবর্তে ধানসহ অপেক্ষাকৃত কম উচ্চতার ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। সংশ্লিষ্টদের মতে, এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থাপনাও আরও কার্যকর হবে। উপস্থিত কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সহায়তা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে কৃষিকাজে আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিপিএলের পুরো আসরে পাকিস্তানি ক্রিকেটারদের উপস্থিতি অনিশ্চিত

আপডেট সময় : ০৬:৫৬:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫