ঢাকা ০৫:২১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

ভালো মানের কোচ আনতে বাফুফেকে সহায়তা করবে ক্রীড়া মন্ত্রণালয় : ক্রীড়া উপদেষ্টা

মোজো ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৪৬:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • / 220
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী জনপ্রিয় খেলা ফুটবল। সেই ফুটবল খেলার চালিকাশক্তিতে থাকেন কোচ। তার কৌশল, পরিকল্পনার উপরই খেলার অনেক কিছু নির্ভর করে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন অনেক সময় আর্থিক কারণে উন্নত মানের কোচ নিতে পারে না। ক্রীড়া মন্ত্রণালয় বাফুফেকে এতে সহায়তা করার পরিকল্পনা করছে।
আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উপজেলা স্টেডিয়াম ভার্চুয়ালি উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেন, ‘উন্নত মানের কোচ আনার ক্ষেত্রে অর্থ যেন একটা বাধা হয়ে না দাঁড়ায় সেই জায়গা থেকে আমরা একটা সহযোগিতা করার বা একটা ফান্ড তাদেরকে দেয়ার চেষ্টা করছি।’
ফুটবলে উন্নত বিশ্বে একজন কোচের বেতন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পুরো বছরের বাজেটের চেয়েও বেশি। তাই বাস্তবতার সাথেই চলার চেষ্টা উপদেষ্টার,‌ ‘ইউরোপের বড় বড় দলগুলো কোচদের যেই টাকা দেয় সেটা হয়তো আমাদের পুরো বাফুফের ইয়ারলি বাজেটের সমান। হয়তো আমরা এখনই ওই পর্যায়ে যেতে পারবো না। তবে উন্নত মানের কোচ আনার ক্ষেত্রে অর্থ যেন একটা ব্যারিয়ার হয়ে না দাঁড়ায় সেই জায়গা থেকে আমরা একটা সহযোগিতা করার বা একটা ফান্ড তাদেরকে দেয়ার চেষ্টা করছি।’
ক্রীড়া মন্ত্রণালয়েরও বাজেট সীমিত। তাই বাফুফের কোচের আর্থিক সংস্থান সম্পর্কে উপদেষ্টা বলেন, ‘হয় আমরা অর্থ মন্ত্রণালয় থেকে নিব অথবা তারুণ্য উৎসবের যে ফান্ড আছে সেখান থেকে সোর্স করে বাফুফেকে একটা ফান্ড দেয়ার উদ্যোগ গ্রহণ করা হবে। জাতীয় চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রে আমরা ফেডারেশনকে ১০ কোটি টাকা দিয়েছি।’
জাতীয় পুরুষ ফুটবল দলের বর্তমান কোচ স্পেনিশ হ্যাভিয়ের ক্যাবরেরার চুক্তি আগামী বছর মার্চ পর্যন্ত। এশিয়া কাপে বাংলাদেশের খেলার কোনো সম্ভাবনা নেই। এখনই আলোচনা উঠেছে ক্যাবরেরার বিদায়ের। উপদেষ্টার মুখে উন্নত মানের কোচের বিষয় তাই সাংবাদিকদের জিজ্ঞাসা ছিল ক্যাবরেরার কি আসলেই বিদায় ঘটছে? এতে আসিফ বলেন, ‘সেটা বাফুফের সিদ্ধান্ত, তবে যেহেতু ভালো কোচ আনতে গেলে একটা আর্থিক সংশ্লেষের ব্যাপার আছে, তাই আমরা সেখানে সহায়তার চেষ্টা করছি কোচ ও নারী খেলোয়াড়দের স্যালারি বৃদ্ধি- এই দুইটা খাতের জন্য।’
দেশের অন্যতম শীর্ষ ফেডারেশন হয়েও বাফুফের আর্থিক সংকট রয়েছে আবার ছিল আর্থিক অস্বচ্ছতার অভিযোগও। গত এক বছরে এই দুটো কেটেছে বলে মনে করছেন উপদেষ্টা, ‘বিগত সময়ে আর্থিক অনিয়ম থেকে শুরু করে এই অভিযোগে ফিফার যে ফান্ডিং সেটা বন্ধ ছিল। এখন বাফুফের নেতৃত্বে সেটা আবার ফিরে এসেছে। এবং গতকালকে আমি দেখলাম যে এই খেলাগুলো হচ্ছে সেখানে দর্শকদের উপস্থিতি এবং খেলাগুলো থেকেও বাফুফের আয় হচ্ছে প্রায় ৪ কোটি প্লাস আয় হয়েছে লাস্ট তিনটা খেলায়।’
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছে প্রকাশ করেছেন। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিনি পদত্যাগ করতে পারেন এমন গুঞ্জন জাতীয় পর্যায়ে। এই স্বল্প সময়ের মধ্যে বাফুফেকে কোচ কিংবা নারী ফুটবলারদের জন্য আর্থিক সুবিধা দিয়ে যেতে পারেন কি না আসিফ সেটাই দেখার বিষয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সীমান্তের কৃষকদের পাশে কৃষি বিভাগ, রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সীমান্তবর্তী এলাকার কৃষকদের কৃষি উৎপাদনে আরও উৎসাহিত করতে বিশেষ কৃষি সহায়তা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি) এর আওতায় পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান, এলজিইডির প্রতিনিধি মোহাম্মদ আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর যৌথ উদ্যোগে বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার ৮০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ১০ কেজি ব্রি জাতের রোপা আমন ধানের বীজ এবং ২৬ কেজি বিভিন্ন ধরনের সার প্রদান করা হয়েছে। কৃষি বিভাগ জানায়, সীমান্ত এলাকায় পাট, আখ ও ভুট্টার মতো অধিক উচ্চতার ফসলের পরিবর্তে ধানসহ অপেক্ষাকৃত কম উচ্চতার ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। সংশ্লিষ্টদের মতে, এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থাপনাও আরও কার্যকর হবে। উপস্থিত কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সহায়তা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে কৃষিকাজে আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভালো মানের কোচ আনতে বাফুফেকে সহায়তা করবে ক্রীড়া মন্ত্রণালয় : ক্রীড়া উপদেষ্টা

আপডেট সময় : ০৫:৪৬:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫