ঢাকা ০৪:১২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

চোখের নিচে কালো দাগ, বুঝে নিবেন যে সমস্যা হয়েছে আপনার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২১:০০ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • / 208

প্রতীকী ছবি

দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঘুম কম হলে কিংবা অতিরিক্ত দুশ্চিন্তা করলে অনেকসময় চোখের নিচে কালো দাগ পড়ে। অনেকে একে কেবল সৌন্দর্যের সমস্যা ভাবেন। তবে সবসময় এমনটা না ও হতে পারে। কখনো কখনো এই দাগ লিভারের ক্ষতির আগাম ইঙ্গিত হতে পারে।

কোন লক্ষণগুলো লিভারের সমস্যার সঙ্কেত?

শুধু চোখের নিচে কালো দাগ দেখে বোঝা যায় না এটি লিভারের সমস্যা কি না। এর সঙ্গে আরও কিছু উপসর্গ দেখা গেলে সতর্ক হওয়া জরুরি। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু উপসর্গ হলো-

  • মুখের উজ্জ্বলতা কমে যাওয়া
  • চোখের নীচে ফোলা বা পাফিনেস
  • ত্বকে হালকা হলদেটে ভাব
  • শরীরে সবসময় ক্লান্তি
  • শক্তি কমে যাওয়া
  • হজমে সমস্যা বা অস্বস্তি

এসব লক্ষণ দেখা দেওয়ার পাশাপাশি যদি চোখের নিচে কালো দাগ পড়ে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

চিকিৎসকদের মতামত কী?

প্রাচীন বিশ্বাস অনুযায়ী, চোখের নীচের কালচে দাগকে লিভারের সমস্যা বলেই ধরা হতো। কিন্তু আধুনিক চিকিৎসাশাস্ত্র মতে, শুধু ডার্ক সার্কেল দেখে লিভারের রোগ নির্ণয় করা যায় না।

লিভারের গুরুতর সমস্যা হলে সাধারণত, জন্ডিস (চোখ ও ত্বক হলুদ হয়ে যাওয়া), পেটে পানি জমা, বমিভাব, ক্ষুধামন্দা, রক্ত পরীক্ষায় অস্বাভাবিক ফল, এগুলো দেখা যায়। অন্যদিকে, ঘুম কম হওয়া, জিনগত কারণ, অ্যালার্জি, পানিশূন্যতা অথবা মানসিক চাপের ফলেও চোখের নিচে কালি হতে পারে।

গুরুতর লিভার সমস্যা হলে চোখের নিচে দাগ পড়ে কেন?

লিভারের কাজ কমে গেলে শরীরে টক্সিন জমতে থাকে। এতে ত্বক নিস্তেজ হয়, পিগমেন্টেশন বাড়ে এবং চোখের নীচে দাগ গাঢ় হতে পারে। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘমেয়াদি লিভার সমস্যা হলে প্রায় ২০% ক্ষেত্রে চোখের নীচে দাগ বাড়তে দেখা যায়। তবে ক্লান্তি, দুর্বলতা বা হজম সমস্যা দীর্ঘদিন থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শে রক্ত পরীক্ষা করানো জরুরি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চোখের নিচে কালো দাগ, বুঝে নিবেন যে সমস্যা হয়েছে আপনার

আপডেট সময় : ০২:২১:০০ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬