ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

বিশ্বকাপ বয়কট না করলেও পাকিস্তান ভারত ম্যাচ না খেলার ভাবনায়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫১:৫২ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • / 134
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নিজেদের অবস্থান এখনো স্পষ্ট করেনি পাকিস্তান। ‘সি’ গ্রুপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড জায়গা পাওয়ার পর পিসিবি প্রধান মহসিন নাকভি তার দেশের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেছেন। কদিনের মধ্যেই তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বলে ধারণা করা হচ্ছে। অবশ্য বিশ্বকাপ পুরোপুরি বয়কট না করলেও পাকিস্তান ভারত ম্যাচ না খেলার ভাবনায়, তবে সেটা হতে পারে অবস্থা বুঝে।

টেলিকম এশিয়া স্পোর্ট-এর প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের সঙ্গে ভারতের ম্যাচ ১৫ ফেব্রুয়ারি। তার আগে গ্রুপ পর্বে তারা নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে তারা। এই দুটি ম্যাচে যদি সালমান আগার দল জেতে, তাহলে ভারত ম্যাচ এড়িয়ে যাবে তারা। গ্রুপে তাদের শেষ ম্যাচ নামিবিয়ার সঙ্গে। সেক্ষেত্রে প্রথম দুটি ম্যাচ জিতলে ভারত ম্যাচ না খেলেও গ্রুপ পর্ব পার হওয়া তাদের জন্য সহজ হবে।

এক সূত্রের উদ্ধৃতি দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, ‘পাকিস্তান যদি এই দুটি খেলায় জেতে, তাহলে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সম্ভাবনা শক্তিশালী হবে।’ এছাড়া বাংলাদেশের বাদ পড়ার কারণে বিশ্বকাপ চলাকালে অসন্তোষ প্রকাশে প্রতীকি প্রতিবাদ জানানোর অনুমতি চেয়ে আইসিসিকে চিঠি দেবে পিসিবি। একই সূত্র বলেছেন, ‘বিশ্বকাপ চলাকালে প্রতিবাদ জানাতে চেয়ে আইসিসির কাছে একটি লিখিত চিঠি দেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড।’

তবে বিশ্বকাপ পুরোপুরি বয়কট করলে পাকিস্তান আইনি ও আর্থিক জটিলতার মুখে পড়তে পারে। একই প্রতিবেদনে বলা হয়েছে, পিসিবির আইনি উপদেষ্টারা ম্যাচ থেকে সরে দাঁড়ানোর ব্যাপারে সতর্ক করেছে, বিশেষ করে ভারতের বিপক্ষে। এমন কিছু করলে সম্প্রচার চুক্তি লংঘনে বিপদে পড়তে পারে পাকিস্তান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সীমান্তের কৃষকদের পাশে কৃষি বিভাগ, রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সীমান্তবর্তী এলাকার কৃষকদের কৃষি উৎপাদনে আরও উৎসাহিত করতে বিশেষ কৃষি সহায়তা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি) এর আওতায় পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান, এলজিইডির প্রতিনিধি মোহাম্মদ আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর যৌথ উদ্যোগে বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার ৮০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ১০ কেজি ব্রি জাতের রোপা আমন ধানের বীজ এবং ২৬ কেজি বিভিন্ন ধরনের সার প্রদান করা হয়েছে। কৃষি বিভাগ জানায়, সীমান্ত এলাকায় পাট, আখ ও ভুট্টার মতো অধিক উচ্চতার ফসলের পরিবর্তে ধানসহ অপেক্ষাকৃত কম উচ্চতার ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। সংশ্লিষ্টদের মতে, এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থাপনাও আরও কার্যকর হবে। উপস্থিত কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সহায়তা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে কৃষিকাজে আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশ্বকাপ বয়কট না করলেও পাকিস্তান ভারত ম্যাচ না খেলার ভাবনায়

আপডেট সময় : ০১:৫১:৫২ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬